News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যেতে গেলে জিডিপির হার ৮ শতাংশ রাখতে হবে : নির্মালা
Image

পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যেতে গেলে জিডিপির হার ৮ শতাংশ রাখতে হবে : নির্মালা

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) :  দেশের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে জিডিপির হার ৮ শতাংশে নিয়ে যাওয়া একান্ত প্রয়োজন। সংসদে উভয়কক্ষে দাঁড়িয়ে আর্থিক সমীক্ষা রিপোর্ট ২০১৮-১৯ পেশ করে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মালা সীতারমণ। 

এই রিপোর্ট থেকে উদ্ধৃতি তুলে ধরে নির্মালা সীতারমণ বলেন, দেশের দ্রুতু আর্থিক বৃদ্ধির জন্য চাহিদা, রফতানি এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হবে। আর্থিক বৃদ্ধির বৃহত্তর স্তরে বেসরকারি বিনিয়োগ বিশেষ ভূমিকা পালন করবে। এই রিপোর্টে লিঙ্গ সাম্যতা, স্বাস্থ্য ক্ষেত্র এবং এক সুন্দর ভারত গড়ার কথা বলা হয়েছে। কেন্দ্রের একাধিক প্রকল্প যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, জনধন যোজনা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। 

ইরান থেকে অপরিশোধিত তেল নেওয়া ক্ষেত্রে আমেরিকা যে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রভাব পড়বে দেশীয় বাজারে। সমীক্ষা রিপোর্টে আরও বলা হয়েছে রাজস্বে ঘাটতি যাতে কোনও ভাবেই না পড়ে সে জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি  এবং আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলিকে আর্থিক নীতি মেনে চালাতে হবে। কর্পোরেট করের উন্নতি ঘটিয়ে দিয়ে প্রত্যক্ষ ক্ষেত্রে কর বৃদ্ধি পরিমাণ ১৩.৪ শতাংশ। অপ্রত্যক্ষ কর কমে দাঁড়িয়েছে ১৬ শতাংশ। জিএসটি স্থিতিশীল পর্যায়ে যেতে এখনও সময় রয়েছে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top