News Flash

  • Home
  • Uncategorized
  • জয়ললিতার মৃত্যু রহস্যজনক, দাবি পানিরসেলভমের
Image

জয়ললিতার মৃত্যু রহস্যজনক, দাবি পানিরসেলভমের

চেন্নাই, ৪ জুলাই (হি.স.) : তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু রহস্যজনক। বৃহস্পতিবার এমনই দাবি করলেন রাজ্যের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী ও পানিরসেলভম। পাশপাশি তিনি এও দাবি করেন যে হাসপাতালে থাকাকালীন তিনি জয়ললিতাকে দেখেননি। 

এদিন পানিরসেলভম বলেন, আম্মার(জয়ললিতা) মৃত্যু রহস্যজনক। তাই তদন্তে দাবি করেছিলাম। হাসপাতালে যখন তিনি ভর্তি ছিলেন, তখন তাঁকে আমি দেখিনি। 

পাশাপাশি জয়ললিতার মৃত্যুকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছিল তা সমাধান করত আরুমুঙ্গাস্বামী কমিশন গঠন করা হয়েছিল। এই নিয়ে পানিরসেলভমকে কমিশনের সামনে হাজির থাকাতে বলা হয়েছিল। কিন্তু তিনি কোনওবারই কমিশনে হাজিরা দেননি। এই প্রসঙ্গে পানিরসেলভম বলেন, কমিশনের তরফে চারবার আমায় তলব করা হয়। কিন্তু কোনওবারই কাজের চাপে যাওয়া হয়ে ওঠেনি। পরের বার ডাকলে অবশ্যই যাব। 
উল্লেখ্য জয়ললিতার মৃত্যু রহস্য সমাধানের কাজ কত দূর সম্প্রতি তামিলনাডু সরকারের কাছে তা জানতে চায় সুপ্রিম কোর্ট। এর জন্য বাড়তি আরও সময় চেয়ে নেয় রাজ্য সরকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top