News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ৫,৫২২ জন তীর্থযাত্রী, ১২ হাজার ফুট উচ্চতায় অসুস্থ হয়ে পড়লেন পুন্যার্থীরা
Image

অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ৫,৫২২ জন তীর্থযাত্রী, ১২ হাজার ফুট উচ্চতায় অসুস্থ হয়ে পড়লেন পুন্যার্থীরা

জম্মু, ৪ জুলাই (হি.স.): জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল (অনন্তনাগ জেলা) এবং পহেলগাঁও (গান্ডেরবাল জেলা) বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন অনন্তপক্ষে ৫,৫২২ জন তীর্থযাত্রী (এখনও পর্যন্ত সর্বাধিক)| গত ৩০ জুন থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| বৃহস্পতিবার ভোররাতে অমরনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও ৫,৫২২ জন তীর্থযাত্রী| শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক আধিকারিকের কথায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন|  

প্রশাসন সূত্রের খবর, কড়া নিরাপত্তা বেষ্টনীতে বৃহস্পতিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ২৩৫টি গাড়িতে চেপে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৫,৫২২ জন তীর্থযাত্রী| ৫,৫২২ জন তীর্থযাত্রীদের মধ্যে ৪,৪৫৬ জন পুরুষ, ৮৭১ জন মহিলা, ৩১টি শিশু ও ১৬৪ জন সাধু-সন্ন্যাসী ছিলেন| এদিকে, অমরনাথ যাত্রাপথে ১২ হাজার ফুট উচ্চতায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন ২৫-এরও বেশি পুন্যার্থী| আইটিবিপি জওয়ানরা তাঁদের অক্সিজেন সরবরাহ করেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top