News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যালয়ে সংগঠন ব্যবস্থা নিতে চলেছে সরকার : শিক্ষামন্ত্রী
Image

বিদ্যালয়ে সংগঠন ব্যবস্থা নিতে চলেছে সরকার : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ বিদ্যালয়ে সংগঠন করা যাবে না৷ কড়া ভাষায় সতর্ক করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর সাফ কথা, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলাই শিক্ষক-শিক্ষিকাদের প্রধান কর্তব্য৷ তার বদলে, রাজনৈতিক গতিবিধি কোনভাবেই বরদাস্ত করবে না সরকার৷ সাথে তিনি যোগ করেন, শাসকদলের নেতা পরিচয়ে চাঁদা সংগ্রহ কিংবা বদলির ব্যবস্থা করে দেওয়ার কাজে যুক্তদের চিহ্ণিত করা হচ্ছে৷ পঞ্চায়েত নির্বাচনের পর তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷


রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শাসক সমর্থক পরিচয়ে সাংগঠনিক গতিবিধি পুরনো কায়দায় শুরু হয়েছে৷ তাতে, অসন্তোষ বাড়ছে তা উপলব্ধি হয়েছে রাজ্য সরকারের৷ তাই, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সাংগঠনিক গতিবিধির সাথে যুক্ত শিক্ষকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ বুধবার তিনি আগরতলায় বোধজং বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আচমকা পরিদর্শনে যান৷ মূলত, তাঁর বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে, সাংগঠনিক কাজকর্মের সাথে যুক্ত শিক্ষকদের সতর্ক করা৷
আজ তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বিদ্যালয়ে সাংগঠনিক গতিবিধির অভিযোগ মিলেছে৷ তাতে, শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি৷ শিক্ষামন্ত্রীর কথায়, বিদ্যালয়ে কোন সংগঠন করা যাবে না৷ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের, তা পালনে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না৷


শিক্ষামন্ত্রীর দাবি, বিদ্যালয়ে একাংশ শিক্ষক শাসক দলের নেতা-সমর্থক পরিচয় দিয়ে রাজনৈতিক কাজকর্মে ব্যস্ত থাকেন৷ বামফ্রন্ট জমানায় যে কায়দায় চাঁদা সংগ্রহ করা হতো, ঠিক একইভাবে এখনও তা চলছে৷ শুধু রঙ পাল্টেছে, কটাক্ষের সুরে বলেন তিনি৷ তাঁর দাবি, একসময়ের দাপুটে হগব নেতা এখন বিজেপি সেজে বদলীর নামে মোটা টাকা সংগ্রহ করছেন৷ তাঁদের সকলের তালিকা তৈরি করা হচ্ছে৷ পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে, জানান শিক্ষামন্ত্রী৷


তিনি বলেন, আজ দুটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বুঝেছি, শিক্ষার পরিবেশ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ সে-ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদেরই দায়িত্ব পালন করতে হবে৷ কারণ, মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে গিয়ে জানতে পেরেছি, সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ৯৯ শতাংশ৷ তাই, ওই বিদ্যালয়ে পাশের হার প্রশংসনীয়৷ শিক্ষামন্ত্রী এদিন সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আবেদন রাখেন, বিদ্যালয়ে রাজনৈতিক গতিবিধি থেকে বিরত থাকুন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top