News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের প্রক্রিয়া ফের শুরু, চলছে পুনঃশনাক্তকরণ
Image

রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের প্রক্রিয়া ফের শুরু, চলছে পুনঃশনাক্তকরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ উত্তর ত্রিপুরার বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রিত রিয়াংদের মিজোরামে প্রত্যাবর্তনে প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে৷ মিজোরাম সরকারের প্রতিনিধিরা আজ ত্রিপুরায় এসেছেন৷ মূলত, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর এবং পানিসাগরের বিভিন্ন শিবিরে আশ্রিত শরণার্থীদের পুনরায় শনাক্ত করার উদ্দেশ্যেই মিজো সরকারের প্রতিনিধিরা ত্রিপুরায় এসেছেন৷ আজ ৩ জুলাই থেকে শুরু হয়ে ২০ জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চলবে৷


প্রসঙ্গত, আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে৷ কিন্তু, প্রতিবার প্রক্রিয়া নানা কারণে ভেস্তে গিয়েছে৷ সরকারি হিসাবে ত্রিপুরায় বর্তমানে ৩২ হাজার রিয়াং শরণার্থী বিভিন্ন শিবিরে বসবাস করছেন৷ ১৯৯৭ সালের ২১ অক্টোবর মিজোরামের মামিথ জেলায় জাতিগত দাঙ্গার কারণে রিয়াং শরণার্থীরা ত্রিপুরায় আশ্রয় নেন৷ তখন থেকে কাঞ্চনপুর এবং পানিসাগরের বিভিন্ন শিবিরে তাঁরা বসবাস করছেন৷ কেন্দ্রীয় সরকার তাঁদের বিনামূল্যে রেশন দিচ্ছে৷ কিন্তু, এখন তাঁদের মিজোরামে ফেরত যেতেই হবে সেই মর্মে চুক্তিও হয়েছে৷


কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং রিয়াং শরণার্থীদের মধ্যে চুক্তি অনুযায়ী তাঁদের মিজোরামে ফিরে যেতেই হবে৷ তার বদলে, দুই বছর বিনামূল্যে রেশন, এককালীন আর্থিক সাহায্য, ঘর বানাতে সহায়তা এবং শরণার্থীদের শিক্ষায় দায়িত্ব কেন্দ্র-রাজ্য উভয় সরকার মিলে বহন করবে৷ সাথে তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ চুক্তি মোতাবেক, ৩০ সেপ্ঢেম্বরের মধ্যে প্রত্যাবর্তন প্রক্রিয়া সমাপ্ত হতে হবে৷ কারণ, ১ অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন বন্ধ করে দেবে৷ সম্প্রতি, দিল্লিতে শরণার্থী প্রত্যাবর্তন সম্পর্কিত উচ্চস্তরীয় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাফ জানিয়েছে, ৩০ সেপ্ঢেম্বরের পর থেকে ওই শরণার্থীদের কোনও সহায়তা দেবে না কেন্দ্রীয় সরকার৷


সেই মোতাবেক আজ মিজোরাম সরকারের প্রতিনিধিরা ত্রিপুরায় এসে শরণার্থী শিবিরে গিয়েছেন৷ এ-বিষয়ে পানিসাগরের মহকুমাশাসক লালনুন্নেমি ডার্লং বলেন, ৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের পুনরায় মিজো নাগরিক হিসেবে শনাক্ত করবেন মিজোরাম সরকারের আধিকারিকরা৷ কারণ, ২০১৬ সালে অন্তিম দফায় তাঁদের শনাক্ত করা হয়েছিল৷ ফলে, গত তিন বছরে অনেকেই আগের তালিকা থেকে বাদ যাবেন এবং অনেক নতুন নাম যুক্ত করতে হবে৷ তাই, নতুন করে শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করেছে মিজোরাম সরকার৷


উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, রিয়াং শরণার্থীদের শনাক্তকরণ প্রক্রিয়ায় মিজোরাম সরকারের প্রতিনিধি দলে ২৬ জন আধিকারিক রয়েছেন৷ তাঁরা মোট পাঁচটি দলে বিভক্ত হয়ে রিয়াং শরণার্থীদের নথিপত্র পরীক্ষা করে দেখছেন৷ এছাড়া, এই প্রক্রিয়া তদারকির জন্য পৃথক একটি টিম রয়েছে৷ তাছাড়া, আরও দু’জন আধিকারিক রয়েছেন তাঁরা বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখছেন৷ ভানুপদবাবু জানান, মিজোরাম সরকারের প্রতিনিধিদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে৷ তাতে রিয়াং শরণার্থীদের শনাক্তকরণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top