News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের বেসরকারীকরণ করতে চেয়েছিল কংগ্রেস, লোকসভায় দাবি পীয়ূষের
Image

রেলের বেসরকারীকরণ করতে চেয়েছিল কংগ্রেস, লোকসভায় দাবি পীয়ূষের

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) :  রেলের বেসরকারীকরণ নিয়ে পাল্টা কংগ্রেসের নিন্দায় সরব হলেন রেলমন্ত্রী পী্যূষ গোয়েল। কংগ্রেস চেয়েছিল রেলের বেসরকারীকরণ করতে। কিন্তু আমরা চেষ্টা করছি রেলের কর্পোরেটাইজেশন করতে। বুধবার লোকসভায় দাঁড়িয়ে এমনই জানালেন তিনি। 

এদিন উত্তরপ্রদেশের রায়বরেলিতে রেলের কোচ কারখানার কর্পোরেটাইজেশন নিয়ে বলতে উঠে পীযূষ গোয়েল বলেন, কংগ্রেস শুধু ঘোষণাই করে গিয়েছে। ২০১৪ সাল  পর্যন্ত একটিও রেলের কোচ তৈরি হয়নি। যে কারখানাটি কর্পোরেটাইজেশন করা হবে  তাতে কর্মসংস্থান তৈরি করবে, বিনিয়োগ নিয়ে আসবে, আর্থিক বৃদ্ধি নিশ্চিত করবে, ভাল মানের আধুনিক এলুমিনিয়ামের কোচ (রেলের কামরা) তৈরি করা হবে। কর্পোরেটাইজেশন হলেও সিংহভাগ শেয়ার সরকারের হাতেই থাকবে। পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে পীযূষ গোয়েল বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলে বেসরকারিকরণের দিকে হাঁটা হয়েছিল। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে কংগ্রেস সরকার কোচ তৈরির কারখানা তৈরি করা হয়েছিল। কিন্তু কোনও কোচই তৈরি করা হয়নি। বিজেপি ক্ষমতায় এসে কারখানাগুলির মধ্যে উৎপাদন শুরু করে এবং ১৪২২ কোচ তৈরি করা হয় গত বছর। এতে বৃদ্ধি হয় কর্মসংস্থান। 

এদিন লোকসভায় বিষয়টি উত্থাপন করে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এর পাল্টা এমন মন্তব্য করেন পীযূষ গোয়েল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top