News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও বন্ধ মুম্বই বিমানবন্দরের মূল রানওয়ে : ২০০ টিরও বেশি বাতিল উড়ান
Image

এখনও বন্ধ মুম্বই বিমানবন্দরের মূল রানওয়ে : ২০০ টিরও বেশি বাতিল উড়ান

মুম্বই, ৩ জুলাই (হি.স.): শুধুমাত্র বিগত ৪৮ ঘন্টায় বৃষ্টির পরিমাণ বেড়েছে মুম্বই ও পুণে-সহ গোটা মহারাষ্ট্রে। বৃষ্টি না-থামায় মুম্বই বিমানবন্দরের প্রধান রানওয়েতে জল জমায় সোমবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয় মূল রানওয়ে। মঙ্গলবার সারাদিন বন্ধ থাকার পর বুধবারও রানওয়ে খোলা যায়নি। দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ২০০ টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে বহু বিমানের গতিপথ। বিগত ছ’দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে মহারাষ্ট্র জুড়ে। মুম্বইয়ে বৃষ্টি ও বৃষ্টি সংক্রান্ত কারণে অতিরিক্ত ভীড় সামলাতে থানে এবং ডোমবিভলি পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন, সেন্ট্রাল রেলের পিআরও। 

এদিন বিকেলে মুম্বই বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, ভেজা রানওয়ে এবং খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার বিমানবন্দরের ঘাসযুক্ত এলাকায় স্পাইসজেটের একটি এয়ারক্রাফট এসজি ৬২৩৭ আটকে যায়। বিমানটিকে সরিয়ে আনার কাজ চলছে। মূল রানওয়ে এখনও বন্ধ থাকলেও অন্য রানওয়ে খোলা হয়েছে। বিমান বাতিল ছাড়া অন্যান্য ক্রিয়াকলাপ অব্যাহত রয়েছে। তবে বিকল্প রানওয়েতে বিমান ওঠানামা করছে। বহু বিমান বাতিল হয়েছে। দেরিতে চলছে বেশ কিছু বিমান। অনেক বিমান আহমেদাবাদ, গোয়া সহ অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়েও দেওয়া হয়েছে। নিজেদের ফ্লাইটের স্টেটাসের দিকে নজর রাখার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top