News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান, ৬০০ সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা যোগীর

দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান, ৬০০ সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা যোগীর

লখনউ, ৩ জুলাই (হি.স.) : প্রশাসনিক কাজে কোনও রকমের দুর্নীতি বরদাস্ত যে তিনি করবেন না। বুধবার তা ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্নীতির কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪০০ জন সরকারি আধিকারিককে সতর্ক করা হয়েছে। পাশাপাশি ২০০ জন আধিকারিকে স্বেচ্ছাবসর নিয়ে বলা হয়েছে। রাজ্যে কর্মরত আইএএস এবং আইপিএস আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে সুপারিশ জানিয়েছে রাজ্য সরকার।

বুধবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্নীতি মামলায় দোষীসাব্যস্ত হওয়ায় ২০০ জন সরকারি আধিকারিকদের স্বেচ্ছাবসর নিতে বলা হয়েছে। পাশাপাশি ৪০০ জন আধিকারিকদের দুর্নীতিমূলক কাজে লিপ্ত থাকার জন্য সতর্ক করা হয়েছে। রাজ্য সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা বুধবার বলেন, এই প্রথম  রাজ্য সরকারের ৬০০ জন আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সকল আধিকারিকদের সতর্ক করা হয়েছে, তাদের অন্যত্র বদলি করে দেওয়া এমনকি পদন্নোতি এবং মাইনে বৃদ্ধি আটকে দেওয়ার মতোও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যে তিনি নেবেন, তা রাজ্যে ক্ষমতায় এসেই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি ৫০ এর বেশি বয়সের পুলিশ অফিসার যারা দুর্নীতিতে লিপ্ত তাদেরও স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হবে। বিষয়টি খতিয়ে দেখছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। এই বিষয়ে দুর্নীতি ও অক্ষম পুলিশ কর্মী ও আধিকারিকদের চিহ্নিত করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top