News Flash

  • Home
  • Uncategorized
  • জয়াপ্রদার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে আজম খানের বিরুদ্ধে মামলা দায়ের
Image

জয়াপ্রদার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে আজম খানের বিরুদ্ধে মামলা দায়ের

লখনউ, ৩ জুলাই (হি. স.) : বিজেপি নেত্রী জয়াপ্রদার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে রামপুর থানায় অভিযোগ দায়ের করলেন মহম্মদ মুস্তাফা আহমেদ। এ ব্যাপারে বুধবার রামপুরের সার্কল অফিসার বিদ্যা কিশোর জানান, এই মামলায় আজম খান এবং এস টি হাসান সহ মোট সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

গত ৩০ জুনের একটি অনুষ্ঠানে বিজেপি নেত্রী জয়াপ্রদা সম্পর্কে অপমানজনক মন্তব্য করার জন্য সমাজবাদী পার্টি নেতা আজম খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে আজম খান ও এস টি হাসান সহ মোট ৭ জনের বিরুদ্ধে এদিন অভিযোগ করেন মহম্মদ মুস্তাফা আহমেদ। সার্কল অফিসার বিদ্যা কিশোর জানিয়েছেন, “ভারতীয় দন্ডবিধির ধারা ২৯৪ (অশ্লীল কাজ এবং গান) এবং ৫০৪ (শান্তি লঙ্ঘন করার অভিপ্রায় নিয়ে ইচ্ছাকৃতভাবে অপমান) এবং ৩৫৪ ধারায় (নম্রতার সুযোগ নিয়ে অভিপ্রায় সহকারে নারীকে আক্রমণ বা অপরাধমূলকভাবে বল প্রয়োগ) মামলা করা হয়েছে।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top