News Flash

  • Home
  • Uncategorized
  • সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সবুজ ত্রিপুরা গড়ে তুলতে হবে : মুখ্যমন্ত্রী
Image

সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সবুজ ত্রিপুরা গড়ে তুলতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই ৷৷ প্রত্যেক ব্যক্তি নিজের সুুন্দর ভবিষ্যতের জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি করে গাছ লাগান৷ গাছ লাগানোর পর ঐ গাছকে পরিচর্যা করুন৷ ২-৩ বছরের মধ্যে ঐ গাছ জীবনদায়ী হয়ে উঠবে৷ আজ জোলাইবাড়ীর সাচিরামবাড়ী শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংরেজী মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণে ৭০তম রাজ্যভিত্তিক বনমহোৎসবের উদ্বোধন করে এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সংসৃকতি ও পরম্পরার সাথে বনায়ণের নিবিড় সম্পর্ক রয়েছে৷ আমাদের দেশে অনেকেই গাছকে পুজো করে থাকেন, এটা আমাদের দেশের ঐতিহ্য৷ রাজ্যে ৬০ শতাংশের উপর বনভূমি রয়েছে, রয়েছে প্রচুর বনজ সম্পদ৷ এই বনজ সম্পদ কেবল রাজ্যের ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীই নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও এই বনজ সম্পদের সুুফল ভোগ করছেন৷ তিনি বলেন, শুধুমাত্র জুন-জুলাই দুই মাসই বৃক্ষরোপন নয়, যেহেতু আমাদের রাজ্যে ৬ থেকে ৭ মাস প্রায়ই বৃষ্টি হয় তাই ঐ সময়গুলিতেও গাছ লাগানো যেতে পারে৷ এই কাজে সমস্ত সরকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন সহ প্রত্যেক ব্যক্তিকে এগিয়ে আসতে হবে৷ সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সবুজ ত্রিপুরা গড়ে তুলতে হবে৷


মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, রাজ্যের নতুন সরকার বন আইনে বাঁশকে ব্যবহারের জন্য বিভিন্ন নিয়মনীতির ছাড় দিয়ে বাঁশের ব্যবহারকে সহজলভ্য করেছেন৷ তার ফলে ত্রিপুরাবাসী বিশেষ করে জনজাতি অংশের জনগণ উপকৃত হবেন৷ ত্রিপুরার বাঁশ, বেত ও বনজ সম্পদকে কেন্দ্র করে যে কুটির শিল্প রয়েছে তা রাজ্যের বাইরে বাজারজাত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ ত্রিপুরার কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের বাঁশ এবং বনজ সম্পদকে রক্ষা করতে হবে৷ নতুন গাছ লাগাতে হবে৷

গাছকে রক্ষা করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আগর গাছের ব্যবহার ও বিক্রির জন্য উদ্যোগ গ্রহণ করেছে৷ এর ফলে বেসরকারীভাবে আগরগাছ চাষীরাও উপকৃত হবেন৷ আগর গাছকে কেন্দ্র করে কর্মসংস্থানেরও সৃষ্টি হবে৷ তিনি বলেন, রাজ্য সরকার সমস্ত পাকা রাস্তার দুই ধারে ফুল ও ফলের গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ প্রথম দিকে সমস্ত পর্যটন কেন্দ্রগুলিকে কেন্দ্র করে এগুলি লাগানো হবে এবং চলতি বছরেই এই কাজ শুরু হবে৷ এই পর্যটন কেন্দ্রগুলিতে ফুল ও ফলের গাছ লাগানোর ফলে এই কেন্দ্রগুলি আরও সবুজ ও সুুন্দর হয়ে উঠবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top