News Flash

  • Home
  • Uncategorized
  • অপ্রত্যাশিত, কার ছেলে সেটা বড় কথা নয় : নাম না করে আকাশ বিজয়বর্গীয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী
Image

অপ্রত্যাশিত, কার ছেলে সেটা বড় কথা নয় : নাম না করে আকাশ বিজয়বর্গীয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী

নয়াদিলি, ২ জুলাই (হি.স.): ইন্দোরে বিধায়ক ও পৌর-প্রতিনিধিকে ব্যাট দিয়ে মারধর করার ঘটনায় কৈলাস পুত্রের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করে মঙ্গলবার মোদী বলেন, “কার ছেলে সেটা বড় কথা নয়। দুর্ব্যবহার করে দলের নাম খারাপ করলে কোনওভাবেই তা বরদাস্ত করা হবে না।” এদিন রাজধানী দিল্লির পার্লামেন্ট লাইব্রেরি বিল্ডিংয়ে বিজেপির সংসদীয় দলের বৈঠক থেকে নাম না করেই এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি এদিন জানিয়েছেন, “প্রধানমন্ত্রী বলেছেন কারও দুর্ব্যবহারে যদি দলের মাথা হেঁট হয় তা বরদাস্ত করা হবে না। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।” 

উল্লেখ্য, ইন্দোরের একটি বেআইনি নির্মাণ ভাঙতে গত ২৬ জুন কৈলাশ বিজয়বর্গীয়র পুত্র আকাশ বিজয়বর্গীয়র বিধানসভা এলাকাতে অভিযান চালায় স্থানীয় পুরসভা। আসন্ন বর্ষার কথা মাথায় রেখেই এলাকার এক বিপজ্জনক বাড়ি ভাঙার উদ্যোগ নিয়েছিল পুরসভা। সেই অভিযান ঘিরে পুর-আধিকারিকদের সঙ্গে বাদানুবাদের পর এক পুরকর্মীকে ব্যাট দিয়ে পেটান ইন্দোর-৩ কেন্দ্রের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় হয় রাজনৈতিক মহল। প্রথম থেকেই যদিও ছেলের পাশেই দাঁড়িয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তিন দিন হাজতবাসের পর শনিবারই জামিনে মুক্ত হয়েছেন আকাশ। বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আজ দলের সকল সদস্যদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়, সে যিনি-ই করুন না কেন।”

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top