News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বৃদ্ধি সময়ের অপেক্ষা, রাজ্যসভায় প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বৃদ্ধি সময়ের অপেক্ষা, রাজ্যসভায় প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের ছ’মাসের জন্য বাড়তে চলেছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ| সংসদের নিম্নকক্ষ লোকসভায় গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ ছ’মাস বৃদ্ধির জন্য প্রস্তাব এনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| স্বরাষ্ট্রমন্ত্রীর ওই প্রস্তাব অনুমোদিত হয়েছে সপ্তদশ লোকসভায়| লোকসভায় অনুমোদিত হওয়ার পর, সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ ছ’মাস বৃদ্ধির জন্য প্রস্তাব এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী| ২ জুলাই জম্মু ও কাশ্মীরে সমাপ্ত হচ্ছে রাষ্ট্রপতি শাসন| তার আগে ১ জুলাই, সোমবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধির প্রস্তাব এনেছি আমি|’ এদিনই রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০১৯ পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী|

জম্মু ও কাশ্মীরে আরও ছ’মাসের জন্য রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বৃদ্ধি এখন শুধুই সময়ের অপেক্ষা| সমাজবাদী পার্টি (সপা)-র সাংসদ রাম গোপাল যাদব জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে আরও ছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সমর্থন করবে সমাজবাদী পার্টি| তৃণমূল কংগ্রেসও এই প্রস্তাবকে সমর্থন করবে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top