News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে আদিম জাতি কল্যাণ দপ্তরের সুপারি গাছের চারা নিয়ে দুর্নীতির অভিযোগ
Image

শান্তিরবাজারে আদিম জাতি কল্যাণ দপ্তরের সুপারি গাছের চারা নিয়ে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ আদিম জাতি কল্যাণ দফতরের সুপারি গাছের চারা নিয়ে চলছে ব্যাপক দুর্নীতি, উঠেছে অভিযোগ৷ ৩৬ শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং ও তাঁর কতিপয় সঙ্গী মিলে এই দুর্নীতির পর্দা ফাঁস করেছেন৷


অভিযোগকারীরা বলেছেন, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজারে রিয়াং জনজাতিদের আদিম জাতি কল্যাণ দফতর প্রেরিত নষ্ট সুপারি গাছের চারা ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়ার পথে মনপাথর এলাকায় ট্রাকটিকে আটক করেন বিধায়ক ও তাঁর সঙ্গীরা৷ তাঁরা জানান, আদিম জাতি কল্যাণ দফতরের ডেপুটি ডিরেক্টর পারেন্দ্র দেববর্মা কোনও প্রকার টেন্ডার ছাড়াই নিজের খেয়ালখুশি মতো মরে যাওয়া ও খারাপ সুপারি গাছের চারা এনে ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় সহজ সরল রিয়াং জনজাতি অংশের লোকজনদের মধ্যে বিলি করে তাঁদের ঠকাচ্ছেন৷


এক প্রশ্ণের উত্তরে বিধায়ক বলেন, বীরচন্দ্রমনু আদিম জাতি কল্যাণ দফতরের দায়িত্বপ্রাপ্ত অফিস ইনচার্জ পাইনি মগ নিজের মুখে স্বীকার করেছেন এই সব চারা গাছগুলির গুণগত মান খুবই খারাপ৷
এদিকে গোমতি জেলার অমরপুর এলাকা থেকে মনপাথর বাজারে সুপারির চারা গাছ সংগ্রহ করতে এসে এক সুবিধাভোগী জানান, এই চারা গাছগুলির মান এতই খারাপ যার জন্য বিগত দিনে তাঁরা ১০ হাজার সুপারি গাছের চারা ফিরিয়ে দিয়েছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top