News Flash

  • Home
  • Uncategorized
  • অফার প্রাপ্ত বেকার সংস্থার বৈঠকে বিভিন্ন দাবী গৃহীত
Image

অফার প্রাপ্ত বেকার সংস্থার বৈঠকে বিভিন্ন দাবী গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রবিবার রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে ১৯৯২-৯৩ সালের শিক্ষা দপ্তরে অফার প্রাপ্ত বেকারদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা রাজ্য অফার প্রাপ্ত বেকার সংস্থার উদ্যোগে এই বৈঠকের ডাক দেওয়া হয়৷ উল্লেখ্য ১৯৯২-৯৩ সালে তৎকালীন জোট সরকারের দেওয়া অফারগুলি বামফ্রন্ট সরকার বাতিল করে দিয়েছিল৷ দীর্ঘ ২৫ বছর পর সরকার পরিবর্তনের পর অফার প্রাপ্ত এই বেকারদের এখনও ভাগ্যের চাকা ঘুরেনি৷ এক বছরের বেশী সময় ধরে নীরব আন্দোলন করেও কোনও আশার আলো দেখনি তারা৷ দেড় বছর ধরে এই ধরনের বৈঠক করা হচ্ছে৷

অন্য চাকুরীর রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল৷ নীরব আন্দোলন করে সরকারের সমস্ত মন্ত্রী- বিধায়ক ও সাংসদদের এই বিষয়ে অবগত করা হয়েছে৷ দীর্ঘ ২৬ বছর পর তাদের সময় উত্তীর্ণ হয়ে গেছে৷ এই অবস্থায় দাড়িয়ে সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে চান এই সমস্ত অফার বঞ্চিত পরিবারের জন্য কিছু একটা ভাবুক৷ যারা কিনা দীর্ঘ ২৬ বছর যাবৎ বসে আছে৷ আলোচনার মাধ্যমে এর রাস্তা বের করার দাবী জানান৷ মোট ৩ দফা দাবী এই বৈঠক থেকে গৃহীত হয়৷ এর মধ্যে রয়েছে যাদের বয়স উত্তীর্ণ তাদের পরিবারের কথা বিবেচনা করে আর্থিক ভাবে সাবলম্বী হতে সাহায্য করা , বয়স যাদের আছে তাদের চাকুরী প্রদান এবং যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারকে সহায়তা করা৷ এই বিষয় গুলি জানান ত্রিপুরা রাজ্য অফার প্রাপ্ত বেকার সংস্থার সভাপতি হীরক ভৌমিক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top