News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায়-দেওঘর এক্সপ্রেস থেকে সাড়ে তিন লক্ষ টাকার গাঁজাসহ গ্রেপ্তার পাচারকারী
Image

আগরতলায়-দেওঘর এক্সপ্রেস থেকে সাড়ে তিন লক্ষ টাকার গাঁজাসহ গ্রেপ্তার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ আবারও আগরতলা রেলস্টেশন থেকে বহিঃরাজ্যে পাচারকালে ট্রেন থেকে বিপুল পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত করেছে জিআরপি৷ এর সঙ্গে জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন আগরতলার জিআরপিএফ থানার ওসি কপিল দাস৷


প্রতিদিনের মতো শনিবার রাত প্রায় ১০টায় আগরতলা রেলস্টেশনে ‘দেওঘর এক্সপ্রেস’-এর রুটিন তালাশি চালান জিআরপি-র জওয়ানরা৷ তল্লাশি অভিযানে জিআরপি জওয়ানরা ট্রেনের একটি জেনারেল শ্রেণির কামরায় সন্দেহজনক কয়েকটি ব্যাগ দেখেন৷ সন্দেহের বশে তাঁরা ব্যাগগুলির মালিকের সন্ধানে আশপাশের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন৷ তখন এক যুবকের কথাবার্তায় কিছু অসংলগ্ণ টের পেয়ে অভিযানকারীরা ব্যাগে তল্লাশি চালান৷ তালাশিতে ব্যাগগুলি থেকে গাঁজার কয়েকটি প্যাকেট উদ্ধার হয়৷
এর পর যুবককে সঙ্গে নিয়ে গাঁজা-ভরতি ব্যাগগুলি ট্রেন থেকে নামিয়ে নিয়ে যান স্টেশনে জিআরপি থানায়৷ এই প্যাকেটগুলিতে মোট ৭১ কেজি গাঁজা ছিল৷

এগুলোর বর্তামন বাজারমূল্য প্রায় ৩.৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন জিআরপিএফ থানার ওসি কপিল দাস৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবককে বছর ২৪-এ মণীষকুমার সিং বলে পরিচয় পাওয়া গেছে৷ তার বাড়ি বিহারের মধুপুরা জেলায় বলে সে নাকি জানিয়েছে৷


আগরতলা জিআরপি ওসি কপিল দাস জানিয়েছেন, আজ তাকে আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে৷ সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগযোগ রয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top