News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে রহস্যজনকভাবে খুন হলেন ষাটোর্দ্ধ বৃদ্ধা, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

ধর্মনগরে রহস্যজনকভাবে খুন হলেন ষাটোর্দ্ধ বৃদ্ধা, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ধর্মনগর পূর্ব-হুরুয়ার গোয়ালা বস্তি ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে খুন হল ৬১ বর্ষীয় মহিলা কাঞ্চন বালা নাথ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তবে, খুনের রহস্য উন্মোচন করতে পুলিশ তদন্ত করছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে৷


নিজ বাড়িতে মানসিক ভারসাম্যহীন ছেলে উত্তমকে নিয়ে থাকতেন কাঞ্চন বালা নাথ৷ স্বামী গৌরি চরণ নাথ ও আরেক ছেলে গৌতম নাথ তারা বাইরে থাকেন৷ গতকাল রাতে মা ও ছেলে একই ঘরের ভেতরে পাশাপাশি কক্ষে ছিল৷ রবিবার সকালে মানসিক ভারসাম্যহীন ছেলে উত্তম মাকে ডাকলে মা ঘুম থেকে না উঠায় সে আর তার মাকে ডাকেনি৷ এদিন সকাল ৯টা নাগাদ কাঞ্চন বালা নাথের ছোট বোন বুলি নাথ (৫৬) দিদিকে ডাকতে এলে তিনি দেখতে পান কাঞ্চন বালা নাথ মৃত অবস্থায় নিজ ঘরে মশারীর ভেতরে পড়ে আছেন৷ এদেখে তিনি ভয়ে চিৎকার শুরু করেন, পাড়া প্রতিবেশীকে খবর দিলে তারা এসে দেখে তাদের আত্মীয় পরিজনদের খবর দেয়৷ ঘটনার খবর পেয়ে কাঞ্চন বালা নাথের মেয়ে ও নাতনি ঘটনাস্থলে ছুটে আসে৷


খবর দেওয়া হয় ধর্মনগর মহিলা থানায়৷ পুলিশ ও টিএসআর নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহিলা থানার ওসি স্বর্ণা দেববর্মা ও অতিরিক্ত পুলিস সুপার ফ্রান্সিস ডারলং৷ প্রাথমিক তদন্তের পর খবর দেওয়া হয় ফরেনসিক টিম ও পুলিশ কুকুরকে৷ কাঞ্চন বালা নাথের বোন বুলি নাথ জানান কিছু দিন আগে বাড়ির সামনের মোদী দোকানের মালিক রানু দাসের সাথে দোকান বাকি নিয়ে ঝগড়া হয়েছিল কাঞ্চন বালা নাথের৷ যে সমস্যার সমাধান তিনি শেষ করে দেন দোকান বাকি মিটিয়ে৷ কিন্তু এরপরও দোকানের মালিক রানু দাস কাঞ্চন বালা নাথকে দেখে নেওয়ার হুমকি দেয়৷ আজ এই ঘটনার পর থেকে রানু দাস একবারের জন্য এলাকায় দেখা যায়নি ও দোকান খুলেনি৷


অন্যদিকে এলাকার মানুষ থেকে জানা যায় পারিবারিক সম্পত্তির বিবাদ ছিল ভাই বোনের মধ্যে৷ এর আগেও পারিবারিক সম্পত্তির বিবাদ মেটাতে পুলিশ গিয়েছিল ঐ বাড়িতে৷ এখন দেখার পুলিশ এই রহস্যমৃত্যুর তদন্ত করে কি বের করে৷ কারণ পুলিশ এখনই এই খুনের বিষয়ে কিছু বলতে পারছে না৷ তবে খুন হয়েছেন কাঞ্চন বালা নাথ এটা সন্দেহ নেই কারণ মৃতার গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ণ রয়েছে৷ এদিকে এলাকার বিজেপি নেতৃত্বরা প্রকৃত খুনিকে চিহ্ণিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে৷ তবে এলাকার মানুষের ধারণা পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে কাঞ্চন বালা নাথকে৷ এর আগে এই ধরনের ঘটনা এই গ্রামে ঘটেনি৷ ঘটনা জানাজানি হতেই আতংক বিরাজ করছে গোটা এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top