News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্যে গাফিলতি দেখলেই স্বেচ্ছাবসরে পাঠানো হবে, সরকারি কর্মচারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Image

কর্তব্যে গাফিলতি দেখলেই স্বেচ্ছাবসরে পাঠানো হবে, সরকারি কর্মচারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রাজ্যের সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনও কর্মচারীকে কর্তব্যে গাফিলতি করতে দেখতে পাওয়া যায় তবে তাকে তাৎক্ষণিকভাবে ভলান্টিয়ারি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হবে৷ তিনি আরও বলেন, কাজ করতে না চাইলে থাকতে হবে না৷ রাজ্যে বহু শিক্ষিত বেকার যুবক রয়েছেন, যাঁরা কাজ করতে আগ্রহী, তাঁদের কাজ করার সুযোগ দেবে সরকার৷


রবিবার মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়ে জানান, রাজ্যের সব জেলা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ব্লকস্তরের আধিকারিকদের ফিল্ড ভিজিটে যেতে হবে৷ কেননা ফিল্ড ভিজিট না করলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা থাকে না আধিকারিকদের৷ উদাহরণ হিসেবে বলেন, গত দুদিন আগে উত্তর জেলার ধর্মনগরে একটি রিভিউ মিটিং করেছিলেন তিনি৷ তখন মুখ্যমন্ত্রীকে আধিকারিকরা জানান যে জেলায় বিদ্যুতের কোনও সমস্যা নেই৷ কিন্তু পরবর্তী সময় তিনি যখন সেখানে তাঁর গাড়ি চালককে জিজ্ঞাসা করেন যে ধর্মনগরে বিদ্যুৎ বিভ্রাট হয় কিনা? তাঁকে চালক জানায় যে এখানে দিনে কম করে পাঁচবার লোডশোডিং হয়৷ তাই, যদি সরকারি কর্মীরা ফিল্ডে না যান তবে বাস্তব অভিজ্ঞতা হবে না৷ তাঁরা জানতেই পারবেন না বাস্তবে কী চলছে৷ তাই এখন থেকে প্রতি তিন মাস অন্তর বিভিন্ন দফতরে রিভিউ মিটিং হবে, সেখানে কোনও সরকারি কর্মচারীর কাজে গাফিলতি ধরা পড়ে তবে তাকে তৎক্ষণাৎ স্বেচ্ছা-অবসরে অর্থাৎ ভলান্টিয়ারি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হবে, কড় বার্তা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনগণের কল্যাণে সরকারী কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে এক শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়তে চায়৷ একাজে সরকারী কর্মচারীদেরও একটা বড় ভূমিকা রয়েছে৷ সরকারের কর্মসূচি রূপায়ণে কর্মচারীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত এক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথাগুলো বলেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারী কর্মচারীদের স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাওনা আদায়ের জন্য মিছিল মিটিং করতে হতো কর্মচারীদের৷ এখন পাওনা আদায়ের জন্য মিছিল-মিটিং করতে হয় না৷

পূর্বতন সরকার ১৩ হাজার কোটি টাকা দেনা রেখে গেলেও বর্তমান সরকার কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আদলে আর্থিক সুুবিধা প্রদান করেছে৷ হোমগার্ডদের মাসিক ভাতা ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে৷ ফ্যাস্টিভাল গ্র্যান্ট ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে৷ গ্র্যাচুয়িটি ৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে তা ১০ লক্ষ টাকা করা হয়েছে৷ বিদ্যৎ নিগমের লাইনম্যানদের জন্য বিমা ছিল ২ লক্ষ টাকার৷ এখন ১০ লক্ষ টাকা করা হয়েছে৷ কাজ করার সময় লাইনম্যান ও অন্যান্যরা আহত হলে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা পেতেন৷ এখন পাবেন ৫ লক্ষ টাকা৷ একজন কর্মচারী ৫০ থেকে ৬০ বছর বয়সের আগে যদি মারা যান তবে মারা যাবার আগে তিনি যে স্কেলে বেতন পেতেন তার পরিবারও ৬০ বছর পর্যন্ত সেই স্কেলে বেতন পেয়ে যাবেন৷


মুখ্যমন্ত্রী বলেন, এ ডি সি’র উন্নয়নের জন্য ৭০০০ কোটি টাকার প্যাকেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যকে ১৫০০ কোটি টাকার বিশেষ অনুদান দিয়েছেন৷ প’দশ অর্থ কমিশনের কাছে রাজ্যের উন্নয়নের জন্য দাবী জানানো হয়েছে৷ রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যৎ পরিষেবা প্রদান করার ক্ষেত্রে কোন প্রকার সমস্যা যেন না হয় তার জন্য রাজ্য সরকার অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, মা ত্রিপুরেশ্বরীর ও মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের পূণ্যভূমি এই ত্রিপুরা৷ আগে দেশ ও দেশের বাইরে ত্রিপুরাকে অনেকে চিনতেন না৷ বর্তমান সরকারের ১৫ মাসের শাসনে পর্যটক আগমনের সংখ্যা আগের চাইতে বেড়েছে৷

এখন ভারতসহ পৃথিবীর নানা প্রান্তের লোক ত্রিপুরাকে চেনেন৷ তাই আশা করব পরস্পরের মধ্যে মতানৈক্য ভুলে ত্রিপুরাকে এক মডেল রাজ্য গড়তে কাজে ফাঁকি না দিয়ে কর্মচারীরা সময়ানুবর্তিতা মেনে কাজ করবেন৷ আপনাদের ও জনগণের সহযোগিতা নিয়েই একমাত্র পারদর্শী সরকার গঠন করা যায়৷ তাছাড়া বক্তব্য রাখেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সভাপতি ভিপন কুমার ডোগরা ও ভারতীয় মজদূর সংঘের ন্যাশনাল এি’কিউটিভ মেম্বার এন. তুম্বা সিং৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক আশীষ কান্তি ঘোষ৷


স্বাগত ভাষণ দেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সভাপতি শংকর দেব৷ তিনি জানান, ১৯৫৫ সালে দেশে ভারতীয় মজদূর সংঘ গঠন করা হয়৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সদস্য ও সদস্যাগণ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top