News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থান পুলিশের নতুন ডিজি হলেন ডাঃ ভূপেন্দ্র সিং
Image

রাজস্থান পুলিশের নতুন ডিজি হলেন ডাঃ ভূপেন্দ্র সিং

জয়পুর, ৩০ জুন (হি.স.): রাজস্থান পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হল ডাঃ ভূপেন্দ্র সিং-কে। রবিবার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে তাঁকে বসানোর ঘোষণা করা হয়। তিনি কপিল গর্গের স্থলাভিষিক্ত হতে চলেছেন। এদিনই কপিল গর্গের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।


হরিয়ানার বাসিন্দা ১৯৮৬-র ব্যাচের এই আইপিএস আধিকারি ২০১৬ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডিল এবং ২০০২ সালে উল্লেখজনক সেবার জন্য পুলিশ মেডেলে ভূষিত হয়েছেন। এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের এটিএস-এর ডিজি ছিলেন ডাঃ ভূপেন্দ্র সিং। এমবিবিএস-ডিগ্রিধারী ভূপেন্দ্র সিং কর্মজীবনের শুরুর দিকে চুরু, বারন, সওয়াইমাধোপুরের পুলিশ সুপার ছিলেন। পরবর্তী সময় সিবিআই-তে কাজ করেছেন। এর পাশাপাশি এসিবি ডিআইজি, ভারতপুরের আইজি, কারা দফতরের ডিজি পদও সামলেছিলেন তিনি। অন্যদিকে সর্দার প্যাটেল ইউনির্ভাসিটি অফ পুলিশ সিকিউরিটি অ্যাণ্ড ক্রিমিনাল জাসটিসের প্রো-ভাইস-চানন্সেলর ছিলেন। এমনকি ইংরেজি সাহিত্যে তাঁর এমএ ডিগ্রিও রয়েছে। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top