News Flash

  • Home
  • Uncategorized
  • পুকুরের জলে ডুবে কিশোরীর মৃত্যু অমরপুরে
Image

পুকুরের জলে ডুবে কিশোরীর মৃত্যু অমরপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু অনামিকা আচার্যী নামে এক ১২ বছরের কিশোরীর৷ ঘটনা অমরপুর পূর্ব মৈলাক এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে অনামিকা বাড়ীর পাশের পুকুরে স্নান করতে যায়৷ এরপর আর ফিরে আসেনি সে৷ জানা গেছে মৃত কিশোরীর পিতা- মাতা বহু দিন আগেই প্রয়াত হয়েছে৷ অনামিকা ও তার দুই ভাই বাড়িতেই থাকত৷ তার দুই ভাইয়ের রোজগারে সংসার চলত৷

শুক্রবার যথারীতি তার দুই ভাই কাজে বেড়িয়ে পড়ে৷ তখন অনামিকা বাড়ির পাশের পুকুরে যায় স্নান করতে৷ এতেই ঘটে বিপত্তি৷ পুকুরের জলে তলিয়ে যায় অনামিকা৷ কিছু সময় পর এলাকার মানুষ জন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান পুকুরের জলে মৃত দেহ ভাসছে৷ এলাকাবাসী অগ্ণি নির্বাপণ দপ্তরের কর্মীদের খবর দেয়৷ অগ্ণি নির্বাপণ দপ্তরের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে অমরপুর হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ জানা গেছে অনামিকা মৃগী রোগে আক্রান্ত ছিল৷ সকলের সন্দেহ জলে নামার পর অনামিকা মৃগি রোগে আক্রান্ত হয়৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top