News Flash

  • Home
  • Uncategorized
  • সিএনজি স্টেশনে মেশিন বিকল, ক্ষুব্ধ অটো চালকরা এসডিএমের দ্বারস্থ
Image

সিএনজি স্টেশনে মেশিন বিকল, ক্ষুব্ধ অটো চালকরা এসডিএমের দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ সিএনজি স্টেশনে মেশিন বিকল হয়ে যাওয়ায় গ্যাস না পেয়ে অটো চালকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন ৷ এক মাস ধরে এই সমস্যা চলছে, তবুও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় আজ অটো চালকরা ক্ষোভে ফেটে পড়েন ৷ তাঁরা আজ সদর মহকুমাশাসকের কাছে এ-বিষয়ে নালিশ জানিয়ে শীঘ্রই প্রতিকার চেয়েছেন৷


প্রসঙ্গত, আগরতলায় টিআরটিসি সংলগ্ণ সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের মেশিন প্রায়ই বিকল হয়ে পড়ে ৷ তাতে, অটো চালকরা হয়রানির শিকার হন ৷ আজ ফের ওই সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের মেশিন পুরো বিকল হয়ে পড়ে ৷ ফলে, ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অটো চালকরা ক্ষোভে ফেটে পড়েন ৷ জনৈক অটো চালকের কথায়, প্রায় সময় এই সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া যায় না ৷ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস না নিয়ে ফিরে যেতে হয়৷ তাতে, রোজগারে বিরাট প্রভাব পড়ে ৷ তিনি বলেন, আজ ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর ২-টা নাগাদ জানতে পেরেছি গ্যাস পাওয়া যাবে না ৷ ফলে, আজ রোজগারের কোনও সম্ভাবনা নেই ৷


অপর এক অটো চালক বলেন, রানিরবাজার বৃদ্ধিনগরে সিএনজি স্টেশনে কখনও গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেয় না ৷ কিন্তু, আগরতলা থেকে ওই সিএনজি স্টেশনটি অনেকটা দূরে হওয়ায় সবসময় সেখানে যাওয়া সম্ভব হয় না ৷ কিন্তু, টিআরটিসি সংলগ্ণ সিএনজি স্টেশনে পরিষেবা উন্নয়নে বহু অভিযোগ জানানো সত্বেও কোনও প্রতিকার মিলেনি আজও ৷ তাঁর কথায়, আগরতলা শহরে প্রত্যেক পেট্রোল পাম্পে সিএনজি পরিষেবা চালু করা হলে এ-ধরনের হয়রানি থেকে রেহাই মিলবে ৷


এদিন ক্ষুব্ধ অটো চালকরা সদর মহকুমাশাসকের কাছে এ-বিষয়ে নালিশ জানিয়েছেন ৷ পাশাপাশি, তাঁরা প্রতিকারের দাবিও জানিয়েছেন ৷ তবে, আদৌ এই সমস্যার স্থায়ী সমাধান হবে কিনা, সে-বিষয়ে সদর মহকুমাশাসকের কাছ থেকে কোনও আশ্বাস মিলেনি ৷ জনৈক অটো চালক জানিয়েছেন, সদর মহকুমাশাসক অফিসে ছিলেন না ৷ তাই, লিখিত অভিযোগ তাঁর অফিসে জমা দিয়েছি৷ এখন প্রতিকারের অপেক্ষায় রয়েছি ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top