News Flash

  • Home
  • Uncategorized
  • বরেলিতে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, উত্তরাখণ্ডের মন্ত্রীর ছেলে-সহ মৃত ৩
Image

বরেলিতে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, উত্তরাখণ্ডের মন্ত্রীর ছেলে-সহ মৃত ৩

বরেলি (উত্তর প্রদেশ), ২৬ জুন (হি.স.): উত্তর প্রদেশের গোরক্ষপুরে বিয়েবাড়িতে যাওয়ার পথে উত্তর প্রদেশেরই বরেলিতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন উত্তরাখণ্ডের মন্ত্রী অরবিন্দ পাণ্ডে ছেলে অঙ্কুর পাণ্ডে| গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দু’জন, এছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন| বুধবার ভোররাত তিনটে নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলি জেলার ফরিদপুরের কাছে ২৪ নম্বর জাতীয় সড়কের উপর|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, প্রাইভেট গাড়িতে চেপে উত্তর প্রদেশের গোরক্ষপুর অভিমুখে যাচ্ছিলেন উত্তরাখণ্ডের মন্ত্রী অরবিন্দ পাণ্ডের ছেলে অঙ্কুর পাণ্ডে এবং আরও তিনজন| গোরক্ষপুরে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা| ভোররাত তখন তিনটে হবে, ফরিদপুরের কাছে ২৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| ট্রাকের সঙ্গে জোরালো সংঘর্ষের জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| ভোররাত বিকট শব্দ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়| দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে উত্তরাখণ্ডের মন্ত্রীর ছেলে-সহ চারজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে অঙ্কুর পাণ্ডে-সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি একজন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top