News Flash

  • Home
  • Uncategorized
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রাক্কালে কাশ্মীরে এনকাউন্টার, পুলওয়ামায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই
Image

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রাক্কালে কাশ্মীরে এনকাউন্টার, পুলওয়ামায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই

শ্রীনগর, ২৬ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম সফরে বুধবারই জম্মু ও কাশ্মীরে আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কয়েক ঘণ্টা আগে ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সন্ত্রাসবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াই চলছে সুরক্ষা বাহিনীর। জম্মু কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, কাহিল ত্রালের ব্রানপাত্রি জঙ্গলে ২-৩ জন সন্ত্রাসবাদীকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। 

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় কাহিল ত্রালের ব্রানপাত্রি জঙ্গলে লুকিয়ে রয়েছে ২-৩ জন সন্ত্রাসবাদী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ভোরে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ-এর ১৮ ব্যাটেলিয়ন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালালে পাল্টা গুলি ছোড়েন জওয়ানরাও। এরপরই শুরু হয় তীব্র গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে। প্রসঙ্গত, বুধবারই দু’দিনের সফরে জম্মু ও কাশ্মীরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top