News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যালয়ের সমস্যা নিরসনের দাবীতে পথ অবরোধে অসুস্থ ১২ জন ছাত্রছাত্রী
Image

বিদ্যালয়ের সমস্যা নিরসনের দাবীতে পথ অবরোধে অসুস্থ ১২ জন ছাত্রছাত্রী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৫ জুন৷৷ সুকলের বিভিন্ন সমস্যা নিয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করতে গিয়ে অসুস্থ ১২ জন কচিকাঁচা ছাত্র-ছাত্রী৷ ঘটনা উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার উত্তর ফুলবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ৷ ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকাল ১০ টা থেকে চুরাইবারি কদমতলা প্রধান সড়কটি অর্থাৎ রাজ্যের বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বসে উত্তর ফুলবাড়ী উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্র ছাত্রীরা৷ এই সুকলে বিদ্যুৎ নেই, তীব্র দাবদাহে অসুস্থ ছাত্র ছাত্রীরা৷ ক্লাস ঘরের ভিতরে বৃষ্টির জল পড়ে, নেই আসবাবপত্র, মেঝেতে বসে পড়াশোনা করে ছাত্র-ছাত্রীরা৷

রয়েছে শিক্ষক স্বল্পতা, নেই লেট্রিন বাথরুমের পর্যাপ্ত বন্দোবস্ত, নেই পানীয় জলের সুবন্দোবস্ত৷উত্তর ফুলবাড়ী উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ৪০৩ জন ছাত্রছাত্রী৷ তারমধ্যে ১৮০ জন ছাত্র এবং ২২৩ জন ছাত্রী থাকলেও শিক্ষক শিক্ষিকা মাত্র ৬ জন৷৬ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে মধ্যে দুজন আবার বি এল ও কাজে লিপ্ত৷ ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করতেই অভিভাবকরা এগিয়ে আসে৷ সুকল চত্বরে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়৷ সুকল শিক্ষকদের ঘরে বন্ধ করে রাখা হয়৷ তাদের দাবি বৈধ৷ প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে ১০ জন ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়ে৷ তাদেরকে প্রেমতলা ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার খবর পেয়ে প্রায় আড়াই ঘণ্টা পরে ছুটে আসেন ডেপুটি কালেক্টর মানিক চক্রবর্তী ও শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর৷

উনারা অভিভাবক দের নিয়ে বৈঠকে বসেন৷ এদিকে বৈঠক চলাকালীন সময় সুকলের ছাত্রছাত্রীরা অসুস্থ হওয়ার জন্য সুকল ছুটি দেওয়া হয়৷ আর আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করা হয় অভিভাবকদের সাথে কথা বলে অতি শীঘ্রই তাদের দাবি দাওয়া পুরন করা হবে৷ তারপর আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে৷ তবে ১৯৮১ সালে নির্মাণ হওয়া সুকলটিতে আজও কেন বিদ্যুৎ নেই তা নিয়ে প্রশ্ণ উঠছে জনমনে৷ দীর্ঘ ২৫ বছর বাম সরকারের আমলে যা হয়নি তা হয়তো রাম সরকারের আমলে হওয়ার কথা ছিল কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে তাই রাস্তায় নেমেছে কচিকাঁচা সুকল ছাত্র ছাত্রীরা৷ অভিভাবকদের নিয়ে ডেপুটি ডিরেক্টর ও ডেপুটি কালেক্টর দীর্ঘ আলোচনা করে অভিভাবকের আশ্বস্ত করেন যে দুই এক দিনের ভেতর এই সুকলের দাবি-দাওয়া গুলি সুকল কর্তৃপক্ষক উনাদেরকে লিখিতভাবে দেবেন তারপর অতিসত্বর উনারা সুকলের সমস্যা গুলি দূরীকরণ করবেন৷

উল্লেখযোগ্য যে, উত্তর ফুলবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের কচিকাঁচা সুকল ছাত্র ছাত্রী থেকে শুরু করে অবিভাবকদের একগুচ্ছ অভিযোগ সুকলের প্রধান শিক্ষক শামসুল হক ও অন্যান্য শিক্ষকদের মধ্যে৷ এখন দেখার বিষয় সুকলের ছোট ছোট কচিকাঁচা ছাত্রছাত্রীরা প্রকন্ড রুদ্রের দাবদাহে বিকল্প জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে প্রতিবাদ করার পর তাদের দাবি-দাওয়া গুলি কতটুকু পূরণ হয় নাকি অচিরেই পড়ে থাকে তাদের এই সমস্যাগুলো৷ আজকের পথ অবরোধের ফলে কিছুটা হলেও যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে পথ যাত্রী দুভর্োগ পোহাতে হয় যাত্রীদের৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top