News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাট রাজ্যসভা ভোট নিয়ে কংগ্রেসের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

গুজরাট রাজ্যসভা ভোট নিয়ে কংগ্রেসের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.) : আগামী ৫ জুলাই গুজরাটে হতে চলেছে রাজ্যসভার দুটি আসনে নির্বাচন। এই দুই আসনের ভোট একই দিনে করার দাবি জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কিন্তু সেই দাবি খারিজ করে সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়ে দিল, নির্বাচন কমিশনের সূচি ঘোষণার পর তাতে হস্তক্ষেপ করতে পারে না আদালত। প্রয়োজনে ভোট শেষ হওয়া যাওয়ার পরে নির্বাচনী পিটিশন দাখিল করা যেতে পারে। কংগ্রেসের অভিযোগ, খালি হওয়া আসনে দুই দিনে উপনির্বাচন করা বেআইনি ও স্বেচ্ছাচারিতার নামান্তর। কংগ্রেসের দাবি, একই দিনে দু’টি আসনের নির্বাচন হলে একটিতে তাঁদের জয় কার্যত নিশ্চিত ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপই করেনি।

কমিশনের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর আপত্তি তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন গুজরাটের বিরোধী দলনেতা পরেশভাই ধনানি। মামলায় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। এই সিদ্ধান্ত স্বেচ্ছাচারী, বেআইনি এবং গণতন্ত্র বিরোধী এবং মৌলিক অধিকার খর্ব করার সমান। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী পাল্টা জানান, এর সঙ্গে মৌলিক অধিকার খর্ব হওয়ার কোনও সম্পর্ক নেই। এর আগেও বিভিন্ন রায়ে আলাদা নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিভিন্ন আদালত। তবে, ভোটের পর হাইকোর্টে ‘নির্বাচনী পিটিশন’ পেশ করার সুযোগ থাকছে কংগ্রেসের হাতে। ভোটের ফল নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা নিয়ে এই ‘নির্বাচনী পিটিশন’ দাখিল করা যায়। তবে তা করতে হয় হাইকোর্টে। এদিন মামলাকারীকে সেই পরামর্শই দিয়েছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top