News Flash

  • Home
  • Uncategorized
  • শহরকে আরও সবুজ ও নির্মল করে তুলতে অনুষ্ঠিত ‘রান ফর গ্রিন আগরতলা’
Image

শহরকে আরও সবুজ ও নির্মল করে তুলতে অনুষ্ঠিত ‘রান ফর গ্রিন আগরতলা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ চলতি ২০১৯ সালে অনুষ্ঠিত হবে ৭০-তম ত্রিপুরা রাজ্য ভিত্তিক বন মহোৎসব৷ এ উপলক্ষ্যে রবিবার ‘রান ফর গ্রিন আগরতলা’ শীর্ষক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷
আজ সকালে রাজধানী আগরতলার উমাকান্ত অ্যাকাডেমির মাঠ থেকে দৌঁড় শুরু হয়৷ এর আগে মাঠে একটি ছোট্ট অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব সকলের প্রতি আহ্বান রাখেন পরিবেশকে নির্মল ও দূষণমুক্ত রাখতে৷

এজন্য সকলকে এগিয়ে আসার আর্জি জানান তিনি৷ বলেন, গাছ-ই পারে বাতাসের দূষিত পদার্থকে টেনে নিয়ে পরিবেশ নির্মল করতে৷ তাই প্রত্যেক নাগরিককে তাঁদের বাড়ির আঙিনায় এবং বাড়ির সম্মুখবর্তী রাস্তার পাশে ফুল ও ফলের গাছ লাগানোর আহ্বান রাখেন৷ রাজ্যকে নির্মল ও সুন্দর করে তোলার জন্য রাজ্য সরকার এক নতুন প্রকল্প চালু করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী দেব৷


পতাকা নেড়ে এই দৌড়ের সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ কেবল সূচনাই নয়, তিনি নিজেও দৌড়ে অংশ নেন৷ মুখ্যমন্ত্রী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন দফতরের মন্ত্রী মেবারকুমার জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা, ত্রিপুরার মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, ত্রিপুরা সরকারের বন দফতরের সিসিএফ ড় অলিন্দ রাস্তোগি, ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-সহ সুকল, কলেজের ছাত্রছাত্রী এবং শহরের বিভিন্ন স্তরের এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ৷


দৌড়টি উমাকান্ত অ্যাকাডেমির মাঠ থেকে শুরু হয়ে প্রায় আড়াই কিলোমিটার দূরে আস্তাবল ময়দানে এসে শেষ হয়৷ উপস্থিত অতিথিরা আস্তাবল ময়দানের পাশে রাস্তার ধারে গাছের চারা রোপণ করেন৷ বন দফতর থেকে আস্তাবল ময়দানে উপস্থিত সকলকে একটি করে মূল্যবান চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়৷ ত্রিপুরা সরকারের বন দফতর এবং ভারত সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্থা ওএনজিসি-র সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের রান ফর গ্রিন আগরতলা কর্মসূচি৷ আজকের দৌড়ে শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top