News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তি চুক্তির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি এনএলএফটি সুপ্রিমোর
Image

শান্তি চুক্তির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি এনএলএফটি সুপ্রিমোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন শান্তি চুক্তির জন্য৷ চিঠিতে জঙ্গী সংগঠনের তরফে উল্লেখ করা হয়েছে আগামী জুলাইয়ের মধ্যে শান্তি চুক্তি করতে তারা আগ্রহী৷ জঙ্গী সংগঠনটি জানিয়েছে তারা তাদের সন্তানদের ভাল শিক্ষার দাবী করছে৷


চিঠিতে, এনএলএফটি’র সভাপতি ডি ইয়ামরককেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে উল্লেখ করে জানান যে ২০১৫ সাল থেকে ভারত সরকারের সাথে শান্তি আলোচনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ত্রিপাক্ষিক আলোচনায় ৫ থ রাউন্ড অনুষ্ঠিত হয়েছে৷


ইয়মরক বলেন, সরকারী প্রতিনিধিরা অনেকবার নিশ্চিত করেছে যে শান্তি চুক্তিটি শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী সংগঠনটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে৷ কিন্তু, তা বাস্তাবায়িত করা হয়নি৷ এদিকে, চিঠিতে জঙ্গী নেতা বলেন, আমরা নতুন একাডেমিক সেশনের জন্য আমাদের বাচ্চাদের নামও নথিভুক্ত করিনি সুকলগুলিতে৷


তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে সব প্রয়োজনীয় কাজ করার জন্য অনুরোধ জানান যাতে আগামী জুলাই মাসে সংগঠন ভারত সরকারের সঙ্গে শান্তি চুক্তি করতে পারে এবং তাদের সন্তানদের সময়মত রাজ্যে পড়াশুনা করতে পারে৷


উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত ২০ সেপ্ঢেম্বর নয়াদিল্লিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সাক্ষাৎ করে এনএলএফটি এবং এটিটিএফের অবশিষ্ট জঙ্গিদের আত্মসমর্পণ ও পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনা চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এনএলএফটি এবং এটিটিএফকে মূল স্রোতে আনতে পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top