News Flash

  • Home
  • Uncategorized
  • নয় দফা দাবি আদায়ে ধরনা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের
Image

নয় দফা দাবি আদায়ে ধরনা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ নয় দফা দাবি আদায়ে ধরনা কর্মসূচি সংগঠিত করেছে অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ৷ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা রাজ্যে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হচ্ছেন, এই অভিযোগ এনে আজ তাঁরা ৬ ঘণ্টার ধরনা সংগঠিত করেছেন ৷


সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তীর কথায়, সরকারি কর্মচারীদের সমতুল্য কাজ করেও তাঁদের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ তিনি বলেন, ত্রিপুরায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা রয়েছেন প্রায় ১৯ হাজার৷ কিন্তু, সরকারি সুযোগ সুবিধা কেউই পাচ্ছেন না৷ তাঁর দাবি, বঞ্চনা সইতে সইতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে৷ তাই, এখন আন্দোলনমুখী হওয়া ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই৷


তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি, সরকারি কর্মচারীদের সমান সুযোগ সুবিধা দিতে হবে ৷ পাশাপাশি, সামাজিক সুরক্ষার বিষয়টিও সরকারকেই ভাবতে হবে ৷
মঞ্জুলা চক্রবর্তী বলেন, অনেক রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতনভাতা বৃদ্ধি হলেও ত্রিপুরায় সে-বিষয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না সরকার ৷ তাঁর কথায়, অঙ্গনওয়াড়ি কর্মী মাসে ১৮ হাজার এবং সহায়িকারা ১২ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন ৷ এই ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে সংঘ ৷


এদিকে, দীর্ঘদিন ধরে সুপারভাইজার পদে নিয়োগ বন্ধ রয়েছে ৷ এদিন সংঘের তরফে ওই পদে শীঘ্রই নিয়োগের দাবি জানানো হয়েছে ৷ মঞ্জুলা চক্রবর্তী বলেন, অবসরের বয়সসীমা ৬৫ বছর করার দাবি দীর্ঘদিনের, সে-বিষয়েও কোনও সিদ্ধান্ত নিচ্ছে না রাজ্য সরকার ৷ তাঁর কথায়, দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হবে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top