News Flash

  • Home
  • Uncategorized
  • স্নান করতে গিয়ে মনু নদীতে তলিয়ে গেল বাবা ও মেয়ে
Image

স্নান করতে গিয়ে মনু নদীতে তলিয়ে গেল বাবা ও মেয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ স্নান করতে গিয়ে মনু নদীতে তলিয়ে গেলেন বাবা ও মেয়ে৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে৷


ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুরে কৈলাসহরের জলাই গ্রামের বাসিন্দা বাবা ইন্দ্রজিৎ দাস তাঁর মেয়ে পাপিয়া দাস (৭)-কে নিয়ে মনু নদীতে স্নান করতে গিয়েছিলে৷ কিন্তু আচমকা বাবা ও মেয়ে দুজনেই নদীর জলে তলিয়ে গেছেন৷ দীর্ঘক্ষণ অতিক্রান্ত হওয়ার পর বাবা ও মেয়ে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ কিন্তু বাবা মেয়ের কোনও খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকেরা৷ শেষে তাঁরা নিশ্চিত হন, উভয়ে নদীর জলে তলিয়ে গেছেন৷


খবর দেওয়া হয় কৈলাসহর থানায়৷ থানা থেকে এসডিআরএফ-এর জওয়ানদের নিয়ে অকুস্থলে পৌঁছে পুলিশের দল৷ উদ্ধারকারী দল মনু নদীতে দুজনের উদ্ধারে তালাশি অভিযান শুরু করে৷ বিকেলের দিকে উদ্ধারকারী দল বাবা ইন্দ্রজিৎ দাসের মৃতদেহ উদ্ধার করে৷ কিন্তু সন্ধ্যা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি মেয়ে পাপিয়া দাসের৷ তবে জানা গেছে, মেয়েটির খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top