News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্টার পাড়ায় গৃহবধূকে খুন করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ, গ্রেপ্তার স্বামী
Image

মাস্টার পাড়ায় গৃহবধূকে খুন করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ পনের জন্য গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে৷ গৃহবঘূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাাখার গুরুতর অভিযোগ উঠেছে৷ জনরোষে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত স্বামীকে৷ অন্যদিকে, শাশুড়ি ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা শহরের মাস্টারপাড়ায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এলাকার লোকজন অভিযুক্ত স্বামী ও শাশুড়ির কঠোর শাস্তির দাবী করেছে৷ এমনকি গৃহবধূর মৃতদেহ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ছুটে যায় এলাকার লোকদজন৷


আনুমানিক ৫ বছর পূর্বে নতুননগর এলাকার বাসিন্দা নায়না দাসের সাথে সামাজিক ভাবে বিয়ে হয় রাজধানীর নেতাজি চৌমুহনি সংলগ্ণ মাস্টার পাড়া এলাকার বাসিন্দা পেশায় অর্থ দপ্তরে কর্মরত সঞ্জীব দেবের সাথে৷ সঞ্জীব ও নায়নার একটি ছেলেও রয়েছে৷ ছেলে নার্সারিতে পাঠরত৷ নায়নার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ বিয়ের কিছু দিন পর থেকে নায়নার উপর নির্যাতন চালাত নায়নার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন৷ বিয়ের সময় নায়নার বাপের বাড়ির লোকজন যে সকল স্বর্ণালঙ্কার দিয়েছিল, সেগুলিও বিক্রয় করে দিয়েছে নায়নার স্বামী৷ সম্প্রতি নায়নাকে বাপের বারি থেকে ১ লক্ষ্য টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে শ্বশুর বাড়ির লোকজন৷

কিন্তু এই টাকা বাপের বারি থেকে আনতে অস্বীকার করে নায়না৷ এরই মধ্যে বুধবার সকালে নায়না ছেলেকে বকুনি দেয় দুষ্টামি করার জন্য৷ সেই থেকে মুল ঘটনার সুত্রপাত৷ দম্পতির মধ্যে এই নিয়ে বচসা হয়৷ এরই মধ্যে সঞ্জীব নায়নার বাপের বারিতে ফোন করে জানায় নায়না নিজের ঘড়ে প্রবেস করে দরজা বন্ধ করে ফেলেছে৷ ঠিক তার কিছুটা সময় পর ফের একবার নায়নার বাপের বারিতে ফোন করে জানানো হয় নায়না ঘড়ের অভ্যন্তরে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ নায়নার বাপের বাড়ির লোকজন আসার আগেই, পুলিসকে খবর না দিয়ে নায়নার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন নায়নাকে আই.জি.এম হাসপাতালে নিয়ে আসে৷ তখন চিকিৎসক নায়নাকে মৃত বলে ঘোষণা করে৷ এইদিকে নায়নার বাপের বাড়ির লোকজন হাসপাতালে এসে কান্নায় ভেঙ্গে পড়ে৷ নায়নার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ নায়নাকে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন৷ জড়িত রয়েছে নায়নার স্বামী৷যদিও নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছে মৃতার স্বামী সঞ্জীব দেব৷


তবে মৃতার বাপের বাড়ির লোকজন হাসপাতালে আসার পর মৃতার শ্বাশুরি রেখা দেব হাসপাতাল থেকে পালিয়ে যায়৷ এতে রহস্য আরও ঘনীভূত হয়৷ মৃতার বাপের বাড়ির লোকজন উত্তেজিত হয়ে উঠে৷ ঘটনার খবর পেয়ে হাঁসপাতালে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিস৷ পুলিস মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে৷ এইদিকে মৃতার বাপের বাড়ির লোকজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top