News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মবিরতি : হেলমেট পরে জরুরি পরিষেবা দিলেন ডাক্তাররা, রোগী দেখলেন বিধায়ক ডা. দিলীপ দাস
Image

কর্মবিরতি : হেলমেট পরে জরুরি পরিষেবা দিলেন ডাক্তাররা, রোগী দেখলেন বিধায়ক ডা. দিলীপ দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ সোমবার সারা ভারতের সঙ্গে রাজ্যেও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর ডাকে ডাক্তাররা কর্মবিরতি পালন করেছেন৷ রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালের ডাক্তাররা বহির্বিভাগে কর্মবিরতি আন্দোলন করেছেন৷ রাজধানীর প্রধান দুটি হাসপাতাল আগরতলা মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতাল এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালের বহির্বিভাগ অন্যদিনের মতো যথাসময়ে খোলা হলেও ডাক্তার না আসায় কোনও কাজ হয়নি৷ তবে সব হাসপাতালের জরুরি বিভাগ চালু ছিল৷


আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজন ডাক্তার নিজেদের নিরাপত্তার দাবির প্রতীক হিসেবে মাথায় হেলমেট লাগিয়ে রোগী দেখেছেন৷ বহির্বিভাগে ডাক্তাররা পরিষেবা বন্ধ রাখায় বহু দূরদূরান্তের রোগী ও তাঁদের পরিজনরা সমস্যায় পড়েছেন৷ দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাঁরা অনেকেই ফিরে যান৷ তাঁরা জানান, হঠাৎ করে ডাক্তাররা কর্মবিরতির ডাক দেওয়ার কথা আগে জানতে পারেননি, তাই তাঁরা নানা কাজ ফেলে চলে এসেছেন৷ এখন বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে৷ আগে থেকে জানা থাকলে আসতেন না৷


এদিকে আগরতলা মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. প্রসেনজিৎকুমার দাস জানান, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের ভিত্তিতে আজ সারা দেশ ব্যাপী ডাক্তারদের কর্মবিরতি৷ সেই সঙ্গে তিনি জানান, সরকারি হাসপাতালগুলির বহির্বিভাগ বন্ধ থাকলেও সকল জরুরি পরিষেবা ও ক্রিটিক্যাল ইউনিটগুলি স্বাভাবিক রয়েছে৷ জরুরি ওয়ার্ডগুলিতে ডাক্তারদের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি৷


আজ আগরতলা মেডিক্যাল কলেজের সামনে কালো ব্যাজ পরে এবং তাঁদের নিরাপত্তার দাবি সংবলিত প্ল্যা-কার্ড নিয়ে মৌন ধরনা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন ডাক্তারি পাঠরত ছাত্রছাত্রী-সহ অধ্যাপক ও অন্যান্য ডাক্তাররা৷ এদিন হাসপাতালে কর্মরত সকল স্তরের কর্মী বুকে কালো ব্যাজ পরে কাজ করেছেন৷ একই ভাবে রাজ্যের অন্যতম বড় আরও একটি রেফারেল হাসপাতাল আইজিএম-সহ অন্যান্য হাসপাতালগুলিতে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন ডাক্তাররা৷ ফলে ওখানেও রোগীদের সমস্যায় পড়তে হয়েছে৷


নিজেদের নিরাপত্তার দাবিতে সারা ভারতজুড়ে আজ সোমবার এক দিনের কর্মবিরতি পালন করেছেন ডাক্তাররা৷ ফলে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে নাজেহাল হচ্ছেন রোগী ও তাঁদের পরিবারের লোকজন৷ এমতাবস্থায় রোগীদের সমস্যা কিছুটা দূর করতে উদ্যোগী হলেন আগরতলার বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডা. দিলীপ দাস৷


আজ সকালে বিধায়ক ডা. দিলীপ দাস আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে নিজে রোগী পরীক্ষা করে ব্যবস্থাপত্র লিখেছেন৷ সেই সঙ্গে তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের প্রতি আহ্বান রাখেন, তাঁরা যেন রোগীদের সমস্যার কথা চিন্তা করে অস্থায়ী বহির্বিভাগ গড়ে রোগী-পরিষেবায় উদ্যোগী হন৷ তাঁর এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যান্য ডাক্তাররা সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা দেন৷ এতে বহু রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছেন৷


বিধায়ক ডা. দিলীপ দাস আজ আগরতলা মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের পাশাপাশি আইজিএম হাসপাতাল এবং রিজিওনাল ক্যানসার হাসপাতালে গিয়েও রোগীদের দেখেছন৷ তিনি-সহ হাসপাতালেও অন্যান্য ডাক্তারদের অনুপ্রাণিত করেন রোগী দেখার জন্য৷ বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, আগে আমি এই পেশাতেই ছিলাম৷ এখন আমি নির্বাচিত প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে কাজ করার সুযোগ পেয়েছি৷ তাই তাঁদের সমস্যার কথা বুঝি

তিনি আরও বলেন, ডাক্তাররা সবসময় রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করতে চান এবং তা করেও থাকেন৷ তবে এটা ঠিক, মাঝে-মধ্যে দু-একটি রোগীর মৃত্যুর ঘটনা ঘটে৷ তবে ডাক্তাররা কখনও ইচ্ছাকৃতভাবে কোনও রোগীর চিকিৎসায় গাফিলতি করেন না৷ তাই বলে তাঁদের উপর প্রাণঘাতী আক্রমণ কখনও কাম্য নয়৷ ডাক্তাকরা তাঁদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই করবিরতি পালন করছেন৷ তাঁদের দিকও মানবিকভাবে দেখা উচিত৷


তবে এদিন ডাক্তাররা কর্মবিরতির কথা বললেও যেভাবে সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে বহির্বিভাগের বাইরে অস্থায়ীভাবে চিকিৎসা দিয়েছেন তা প্রশংসার যোগ্য বলেও দাবি করেন বড়জলার বিধায়ক ডা. দিলীপ দাস৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top