News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তনাগ-এ সুরক্ষা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই, সেনা অফিসার-সহ আহত ৩ জন জওয়ান
Image

অনন্তনাগ-এ সুরক্ষা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই, সেনা অফিসার-সহ আহত ৩ জন জওয়ান

শ্রীনগর, ১৭ জুন (হি.স.): সুরক্ষা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলা| অনন্তনাগ জেলার আচাবাল এলাকায় বিদূরা গ্রামে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন আহত হয়েছেন ৩ জন সৈনিক| তাঁদের মধ্যে একজন সেনা অফিসারও রয়েছেন| আহত সেনা জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| অনন্তনাগ অভিযান প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘গুলির লড়াই চলছে| এনকাউন্টার শেষ হলেই আরও তথ্য দেওয়া হবে সম্ভব হবে|’

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় আচাবাল এলাকার বিদূরা গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিদূরা গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর ১৯ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| পাল্টা গুলি চালায় সুরক্ষা বাহিনীও| দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে আহত হয়েছেন সেনা অফিসার-সহ মোট ৩ জন সৈনিক| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| আহত সেনা অফিসারের নাম হল, রাহুল বর্মা| এর আগে এনকাউন্টারস্থলের কাছ থেকে দু’টি দেহ উদ্ধার করেছিল সেনাবাহিনী এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| দেহ গুলি সন্ত্রাসবাদীদের কি না, তা এখনও স্পষ্ট নয়|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top