News Flash

  • Home
  • Uncategorized
  • সারা দেশের সাথে আজ রাজ্যেও ডাক্তারদের কর্ম বিরতি
Image

সারা দেশের সাথে আজ রাজ্যেও ডাক্তারদের কর্ম বিরতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ কলকাতার এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তারের উপর আক্রমণের ক্ষোভ আছড়ে পড়েছে গোটা ভারতে৷ ডাক্তার যখন আক্রান্ত, তখন তাদের পাশে না দাঁড়িয়ে উলটে ডাক্তারদের ধমক দিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনার নিন্দা জানিয়ে আগামীকাল সোমবার সারা ভারত ব্যাপী একদিনের কর্ম বিরতির ডাক দিয়েছে দেশের ডাক্তারদের অন্যতম বড় সংগঠন ’ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (আইএমএ)৷


আইএমএ আহূত কর্মবিরতিকে সমর্থন জানিয়েছে দেশের ডাক্তার-সহ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য সংগঠনও৷ সোমবার সকাল ৬-টা থেকে কর্মবিরতি শুরু হবে৷ এই কর্ম বিরতিতে শামিল হয়েছেন আইএমএ ত্রিপুরা শাখার সদস্যরাও৷ তাঁরা সকলে ওইদিন কালো ব্যাজ পরে হাসপাতালে উপস্থিত থাকবেন৷ কিন্তু বহির্বিভাগে কোনও কাজ করবেন না৷ তবে জরুরি বিভাগের সব পরিষেবা তাঁরা স্বাভাবিক রাখবেন বলে জানান৷


আজ রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এ-কথা জানান আইএমএ-র ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরী৷ তাঁদের এই কর্ম বিরতিতে সাধারণ মানুষের ব্যাপক সমস্যা হবে৷ কারণ রাজ্যে ডাক্তার সঙ্কট রয়েছে, সাংবাদিকদের তরফে এই প্রশ্ণ করা হলে তিনি জানান, কিছুটা সমস্যা হবে ঠিকই, তবে অন্যান্য জরুরি বিভাগ থেকে রোগীরা পরিষেবা নিতে পারবেন৷ সেই সঙ্গে তিনি জানান, তাঁরা নিজেদের নিরাপত্তার জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন৷


আজকের সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন৷ তবে সেই সঙ্গে তারা এ-ও জানিয়ে রাখেন, যদি আজ রাতের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে আলোচনায় বসেন তবে তাঁরা কর্মবিরতিতে না-ও যেতে পারেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top