News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিজয় মিছিলে আইপিএফটির হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত রইস্যাবাড়ী, আহত পাঁচ
Image

বিজেপির বিজয় মিছিলে আইপিএফটির হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত রইস্যাবাড়ী, আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন ৷৷ ফের উত্তপ্ত হয়ে উঠল গণ্ডাছড়া মহকুমা৷ রবিবার বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে জোট শরিক আইপিএফটির সঙ্গে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ৫ জন আহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে৷
রবিবার গণ্ডাছড়া মহকুমার রইস্যাবাড়িতে বিজেপি বিজয় মিছিল সংগঠিত করে৷

বিজয় মিছিলকে কেন্দ্র করে বিজেপি ও আইপিএফটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ বিজয় মিছিলে ফটকা ফাটানোকে কেন্দ্র করে ঘটনায় সূত্রপাত৷ বিজয় মিছিল চলাকালে বিজেপি সমর্থকরা ফটকা ফাটালে আইপিএফটি সমর্থকরা তাতে বাধা দেয়৷ এনিয়ে মতভেদ তুঙ্গে উঠে৷ এর ফলে সংঘর্ষ বাধে৷ সংঘর্ষে উভয় পক্ষে ৫ জন আহত হয়৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ আহতরা হল কিশোর চাকমা, প্রীতিময় চাকমা, শিবসিন্ধু জমাতিয়া, জিতেন্দ্র ত্রিপুরা ও বিশ্বজয় ত্রিপুরা৷ ঘটনায় খবর পেয়ে বিশাল পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷


ফের যেকোন সময় হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ গত দুদিন আগেও গণ্ডাছড়ায় সাংসদ রেবতী কুমার ত্রিপুরার বাড়িতে হামলা সংগঠিত করে আইপিএফটি সমর্থকরা৷ এছাড়া একাধিক স্থানে হামলা পাল্টা হামলার ঘটনা সংঘটিত হয়েছে৷ রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় থাকলেও শরিক জোটের মধ্যে নানা বিষয় নিয়ে মতভেদ চরম থেকে চরম আকার ধারণ করতে শুরু করেছে৷ আইপিএফটির শীর্ষ নেতৃবৃন্দ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও দলের মাঝারি ও নিচু স্তরের নেতা-কর্মীরা বিজেপির আস্ফালন মেনে নিতে নারাজ৷ বিশেষ করে জেলা পরিষদ এলাকায় আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে আইপিএফটি৷ পক্ষান্তরে বিজেপি কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় থাকার সুবাদে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে৷


এর ফলে আইপিএফটি অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বিগত লোকসভা নির্বাচনে আইপিএফটি পৃথকভাবে লড়াই করে শোচনীয় ভাবে পরাজিত হয়েছে৷ এই সুযোগকেও কাজে লাগাতে চাইছে বড় শরিক বিজেপি৷ সে কারণে বিজেপির বিজয় মিছিল সহ্য করে নিতে পারছে না আইপিএফটি৷ এরই বহির্প্রকাশ ঘটেছে রইস্যাবাড়িতে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top