News Flash

  • Home
  • Uncategorized
  • এক দেশ এক নির্বাচন নীতি নিয়ে সবকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
Image

এক দেশ এক নির্বাচন নীতি নিয়ে সবকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.) : দেশের সবকটি রাজনৈতিক দলের সভাপতিদের সঙ্গে ১৯ জুন বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের কাজকর্ম সুষ্ঠু ভাবে চালানো এবং এক দেশ এক নির্বাচন বিষয়ে আলোচনা করবেন তিনি। 


এই বৈঠকে যোগ দেওয়ার জন্য দেশের সবকটি রাজনৈতিক দলগুলির সভাপতিদের আহ্বান করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। এই প্রসঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রহ্লাদ যোশী আরও বলেন, যে সকল রাজনৈতিক দলগুলির প্রতিনিধি সংসদে রয়েছেন সেই সকল রাজনৈতিক দলগুলির সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। ১৯ জুন দুপুরে ৩টের সময় সংসদ চত্বরে এই বৈঠক হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে এবং দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হবে। যে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হবে সেগুলি হল এক দেশ এক নির্বাচন, গঠনমূলক সংসদীয় কাজকর্ম, মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উদযাপন, বিভিন্ন জেলার উন্নয়ন,  ৭৫ বছর স্বাধীনতায় নতুন ভারত গড়া। পাশাপাশি জাতীয় স্বার্থে নিজেদের মতামত জানাতে পারবে রাজনৈতিক দলগুলির সভাপতি। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। 


উল্লেখ করা যেতে পারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে এক দেশ এক নির্বাচন অর্থাৎ লোকসভার সঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচন করানোর দাবি করো আসছে। অন্যদিকে বিরোধীদের হইহট্টগোলের জেরে বারে বারে যাতে ব্যাহত হচ্ছে সংসদের কাজকর্ম। আগামীদিনে তা যাতয়ে না হয় সেই জন্যই এই বৈঠক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top