News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা, নিহত একই পরিবারের ছয় সদস্য
Image

আগ্রার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা, নিহত একই পরিবারের ছয় সদস্য

মথুরা (উত্তরপ্রদেশ), ১৬ জুন (হি.স.) : দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা। নিহত একই পরিবারের ছয় সদস্য। পাশাপাশি গুরুতর জখম দুই। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি উত্তরপ্রদেশে আগ্রার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটেছে।


এদিন সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ আগ্রার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে আগ্রার কৃষ্ণা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় একজন মৃত্যু হয়।

বাকি জখম হওয়া দুইজনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার সালাভ মাথুর জানিয়েছে গাড়িটি করে পারিবারটি আগ্রার তাজমহল দেখতে যাচ্ছিল। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে যমুনা এক্সপ্রেসওয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা। দুর্ঘটনারোধ করতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top