News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার চার পাচারকারী
Image

রাজ্যের বিভিন্ন স্থানে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার চার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ রাজধানী আগরতলা শহরের উজান অভয়নগর থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ব্রাউনসুগার সহ৷ তার নাম হেচেন দেববর্মা৷ তার বাড়ি বিশালগড়ে৷ পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেছে৷


প্রতিদিন ধর্মনগরের কোথাও না কোথাও শহরের সমাজ সচেতন মানুষের কারণে ধরা পড়ছে নেশা কারবারিরা৷ তার প্রমান বারবার মিলেছে বিভিন্ন নেশা বিরোধী অভিযানের সাফল্যে৷ ইদানিং আরক্ষা প্রশাসন সহ সাধারণ মানুষের কাছে খবর ছিল ধর্মনগরের কিছু ই-রিক্সা চালক তাদের ই-রিক্সা করে ব্রাউন সুগার ফেরি দিয়ে ছেলে-মেয়েদের হাতের নাগালে এনে দিচ্ছে৷ সেই মোতাবেক পুলিশ বিভিন্ন নেশা বিরোধী অভিযানের সূত্র ধরে আগে থেকেই মাঠে ছিল কিন্তু কোন সুফল আসেনি৷ শুক্রবার রাতে ধর্মনগর রাজা রাম মোহন রোড এলাকার মানুষ একটি ই-রিক্সা তাদের পাড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷

তারা এসে ই-রিক্সা সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়৷ তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা এই ই-রিক্সা দিয়ে শহরের বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করে৷ পুলিশতাদের জিজ্ঞাসা বাদ চালাছে৷ এদিকে আজ দুপুরে ধর্মনগর রাজবাড়ি এলাকার মানুষ কিছু ড্রাগস সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ সেও ই-রিক্সা চালক৷ তাকে আটক করে পুলিশ জানতে পারে সে বিজু দেবনাথের কাছ থেকে এই ব্রাউন সুগার কিনে এনেছে৷ সঙ্গে সঙ্গে পুলিশ বিজু দেবনাথের বাড়ি যায়, কিন্তু সে বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ তবে এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top