News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থমন্ত্রকের অধীন পাঁচ দফতরের সঙ্গে প্রাক বাজেট বৈঠক বসছেন প্রধানমন্ত্রী মোদী
Image

অর্থমন্ত্রকের অধীন পাঁচ দফতরের সঙ্গে প্রাক বাজেট বৈঠক বসছেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.) : বাজেট আসন্ন তাই অর্থমন্ত্রকের অধীন পাঁচ দফতরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক বাজেট বৈঠকে বসছেন৷ আগামী ২০ জুন ওই বৈঠকে দেশের বৃদ্ধি উন্নয়ন এবং কর্মসংস্থার সৃষ্টিকে উজ্জীবিত করার রোড ম্যাপ তৈরি করা হবে৷

এদিকে, ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অবশ্য তার আগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বণিকসভা-সহ সংশ্লিষ্ট মহলের মতামত নিতে দেখা গিয়েছে তাঁকে৷ পাশপাশি, ব্যাংক, বিমা, এনবিএফসি-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও মূলধনী বাজারের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন৷ তাছাড়া বৈঠক হয়েছে পরিকাঠামো, টেলিকম, অপ্রচলিত শক্তি-সহ অন্যান্য শিল্পের সঙ্গেও।

আর্থিক ও মূলধনী বাজারের প্রতিনিধিরা কর্পোরেট বন্ডে লগ্নির ক্ষেত্রে খুচরো বিনিয়োগকারীদের উৎসাহ দিতে কর ছাড়ের পরিধি বাড়ানোর আবেদন রেখেছে। তাছাড়া বিমা ক্ষেত্রে টার্ম প্রকল্পে বিনিয়োগে অতিরিক্ত কর ছাড়েরও সুপারিশ করা হয়েছে। আবার বিভিন্ন পণ্যে জিএসটি ছাড়ের দাবি তুলেছে ব্যবসায়ীদের সংগঠন৷ সড়ক, রেল, টেলিকম ইত্যাদি পরিকাঠামো ক্ষেত্রে আরও বেশি মূলধন যোগানের আর্জি জানান হয়েছে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top