News Flash

  • Home
  • Uncategorized
  • উমাকান্ত সুকলে ভর্তি নিয়ে ক্ষুব্ধ ছাত্রদের পথ অবরোধ
Image

উমাকান্ত সুকলে ভর্তি নিয়ে ক্ষুব্ধ ছাত্রদের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ ভর্তি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ আছড়ে পড়েছে রাজপেথ৷ নিজ বিদ্যালয়ে ভর্তি হতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন উমাকান্ত অ্যাকাডেমির ছাত্ররা৷ তারা শুক্রবার আগরতলায় পথ অবরোধ করেছে৷ পুলিশের হস্তক্ষেপে শেষে অবরোধ প্রত্যাহার হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে আজ দিনভর আইজিএম হাসপাতাল চৌমুহনিতে উত্তেজনা রয়েছে৷


প্রসঙ্গত, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৬০:৪০ অনুপাতে ছাত্র ভর্তির নিয়ম চালু হয়েছে৷ তাতে, ৬০ শতাংশ নিজ বিদ্যালয়ের বাকি ৪০ শতাংশ বাইরের বিদ্যালয়ের ছাত্র ভর্তি হবে৷ তাতে দেখা যাচ্ছে, অনেক ছাত্র একই বিদ্যালয়ে নম্বর কম থাকায় ভর্তি হতে পারছেন না৷ এ-নিয়ে গতকালও উমাকান্ত অ্যাকাডেমিতে ছাত্র বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে৷


আজ সকাল ১১টা নাগাদ ভর্তির নিয়ম বদলানো নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যাখানের পর ছাত্ররা আইজিএম হাসপাতাল চৌমুহনিতে পথ অবরোধ করে৷ তাতে, প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছিল৷ শুধু তাই নয়, নিত্যযাত্রীরা নানা সমস্যার মুখে পড়েছিলেন৷ অবরোধকারীদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও তারা ভর্তি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবে না সাফ জানিয়েছে৷ দীর্ঘ সময় অপেক্ষার পর দুপুর দেড়টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়৷ পুলিশ অবরোধকারীদের মধ্যে দুই ছাত্রকে গ্রেফতার করেছে৷

এতে ছাত্ররা আইজিএম চৌমুহনি থেকে পশ্চিম থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ এই পরিস্থিতি বিকেল চারটা পর্যন্ত সমানে চলছিল৷ তাদের তখন দাবি ছিল, আটক দুই ছাত্রকে মুক্তি দিলে তবেই তারা সেখান থেকে ফিরে যাবেন৷ শেষে পুলিশ ওই দুই ছাত্রকে মুক্তি দেয়৷ এরপরই ছাত্ররা বাড়ি ফিরে যান৷


তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে এমনটা মনে করার কোনও কারণ নেই৷ উমাকান্ত অ্যাকাডেমির প্রধান শিক্ষক সাফ জানিয়েছেন, ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের এসএমসি কমিটি এই নিয়ম চালু করেছে৷ তাতে পরিবর্তন বা বাতিলের কোনও সম্ভাবনা নেই৷ ফলে, আবারও ছাত্র ভর্তি নিয়ে অশান্তি হতে পারে বলে ধারণা কররা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top