News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় চিকিৎসক নিগ্রহ, সারা দেশের সাথে রাজ্যেও প্রতিবাদ
Image

কলকাতায় চিকিৎসক নিগ্রহ, সারা দেশের সাথে রাজ্যেও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ কলকাতায় চিকিৎসকের উপর আক্রমণের ঘটনায় সারা দেশের সাথে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন ত্রিপুরার চিকিৎসকরাও ৷ আজ সারা রাজ্যে সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমে কর্মরত চিকিৎসকরা, নার্স এবং ফ্যাকাল্টিরা কালো ব্যাজ লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন ৷ সাথে তাঁরা গণ-অবস্থান এবং মৌন মিছিলও সংগঠিত করেছেন ৷ তবে, রাজ্যের কোথাও কর্মবিরতি পালন করা হয়নি বলে জানিয়েছেন আইএমএ ত্রিপুরা শাখার সাধারাণ সম্পাদক ডা. সৌভিক দেববর্মা ৷


কলকাতায় চিকিৎসক আক্রান্তের ঘটনায় গোটা দেশে স্বাস্থ্য ক্ষেত্রে বিরাট প্রভাব পড়েছে ৷ চিকিৎসকদের সমস্ত সংগঠন কলকাতার ঘটনায় প্রতিবাদমুখি হয়েছে ৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন আজ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ৷ তাতে ত্রিপুরাও অংশ নিয়েছে৷


আইএমএ ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক জানিয়েছেন, আজ আমরা কোথাও কর্মবিরতি পালন করিনি ৷ কিন্তু, কালো ব্যাজ লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছি৷ সাথে গণ-অবস্থান এবং মৌন মিছিল সংগঠিত করেছি ৷ তিনি জানান, সারা রাজ্যে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং মেডিক্যাল ও নার্সিং কলেজগুলির ফ্যাকাল্টিরা এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন৷


তাঁর কথায়, ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে এখন কোনও সমস্যা নেই৷ কারণ, কিছুদিন আগে আইজিএম-এ চিকিৎসক আক্রান্তের ঘটনায় ত্রিপুরা সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে৷ হাসপাতালগুলিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় এখন প্রশাসনিক কড়া হস্তক্ষেপে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রয়েছে৷


এদিন তিনি বলেন, কলকাতায় এনআরএস হাসপাতালে ডা. পরিবাহ মুখার্জির সাথে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়৷ ওই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা চিকিৎসকদের মনে বিরূপ প্রভাব ফেলেছে৷ তিনি বলেন, চিকিৎসক এবং রোগীর মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরির চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গে৷ তাতে সুস্থ স্বাস্থ্য পরিষেবা কোনওভাবেই সম্ভব নয়৷ তাঁর মতে, রোগীর পাশাপাশি চিকিৎসকদের জন্যও পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত৷ তবেই পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top