News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে ধর্ষণের পর খুন সাব্রুমে
Image

মহিলাকে ধর্ষণের পর খুন সাব্রুমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ এক মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার সাব্রুম থানার অধীন রতনমণি এডিসি ভিলেজের ধুপছড়ি গ্রামের এক জঙ্গলে৷ ওই মহিলার নাম রুপাইছু মগ৷ বয়স পঁয়ত্রিশ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


সংবাদে প্রকাশ, রতনমণি এডিসি ভিলেজের বাসিন্দা থাইলা মগের স্ত্রী রুপাইছু মগ বাঁশ করুল সংগ্রহ করার জন্য ছুপছড়ির জঙ্গলে যান৷ অন্যদিকে তাঁর স্বামী ব্যাঙ্কের লোনের টাকা পরিশোধ করার জন্য মনুঘাটে একটি ব্যাঙ্কে গিয়েছিলেন৷ রুপাইছু মগ সকাল সাড়ে নয়টা নাগাদ জঙ্গলে গিয়েছিল বাঁশ করুল সংগ্রহ করার জন্য৷ স্বামী বাড়ি ফিরে আসলেও স্ত্রী বাড়ি ফিরেনি৷ দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় থাইলা মগের সন্দেহ হয়৷ পরে এলাকাবাসীকে নিয়ে জঙ্গলে যায় খোঁজাখঁুজি করতে৷ জঙ্গলে গিয়ে দেখা যায় রূপাইছু মগের মৃতদেহ পড়ে রয়েছে৷

যদিও মৃতদেহে কোন আঘাত চিহ্ণ নেই৷ তবে, ওই মহিলাকে যে যৌন নির্যাতন করা হয়েছিল তা মৃতদেহ দেখে আন্দাজ করতে পারেন এলাকার লোকজন৷ সাথে সাথেই খবর দেয়া হয় সাব্রুম থানায়৷ থানার ওসি কমলকান্তি চৌধুরী অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এদিকে, মৃতার স্বামী সাব্রুম থানায় একটি মামলা দায়ের করেন৷ পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ তবে রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ এই হত্যাকান্ডের কোন ক্লু বের করতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তবে, গ্রামবাসীর আশঙ্কা পরিচত কেউ ওই মহিলাকে ধর্ষণ করেছে এবং মহিলা যাতে পরে মুখ খুলতে না পারে তাই তাকে হত্যা কারা হয়েছে৷


প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা ক্রমেই বাড়ছে৷ এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়া প্রয়োজন বলে তথ্যাভিজ্ঞ মহলরে তরফ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷ পাশাপাশি অন্যান্য গার্হস্থ্য হিংসার ঘটনাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ পারিবারিক হিংসা লাঘবের ক্ষেত্রে আরও বেশী সচেতনতা কর্মসূচী প্রশাসনিক ভাবে নেওয়া প্রয়োজন৷ যদিও, পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিপূর্বে প্রয়াস নামক একটি কর্মসূচী নেওয়া হয়েছিল৷ বর্তমানে এই প্রয়াস কর্মসূচী বন্ধ হয়ে আছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top