News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহকে সর্বভারতীয় সভাপতি পদে আরও কিছুদিন কাজ চালিয়ে যাওয়ার মত বিজেপির নেতৃত্বের
Image

অমিত শাহকে সর্বভারতীয় সভাপতি পদে আরও কিছুদিন কাজ চালিয়ে যাওয়ার মত বিজেপির নেতৃত্বের

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : দিল্লি, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আরও কিছুদিন থেকে যেতে পারেন অমিত শাহ৷ এমনই  দলীয় সূত্রে খবর৷ স্বয়ং নরেন্দ্র মোদীও চান আরও ছ’মাস সর্বভারতীয় সভাপতি পদে থেকে যান অমিত শাহ৷

অমিত শাহকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে রেখে দেওয়ার একটি ব্যাখ্যা উঠে আসছে৷ রাজনৈতিক মহলের মতে, আগামী ছ’মাসের মধ্যে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এর মধ্যে আছে দিল্লি, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডের মতো রাজ্য৷ এই রাজ্যগুলিতে আরও একবার ক্ষমতায় ফিরে আসতে অমিতেই ভরসা রাখছে গেরুয়া শিবির৷ এবারের লোকসভা নির্বাচনে মোদী-শাহের রণকৌশলেই বিজেপি ৩০৩টি আসনে জয়ী হয়৷ ফলে চার রাজ্যের ভোটের আগে সেনাপতি বদল করতে চান না মোদী৷

বিজেপির সাংগঠনিক নীতি অনুযায়ী সভাপতি পদে সর্বোচ্চ তিন বছর থাকা যায়৷ ২০১৪ সালের আগে অবধি এই পদে ছিলেন রাজনাথ সিং৷ তাঁর স্থলাভিষিক্ত হন অমিত শাহ৷ ২০১৭ সালে সেই মেয়াদ শেষ হয় অমিতের৷ কিন্তু লোকসভা ভোটের দিকে তাকিয়ে মেয়াদ বাড়ানো হয়৷ সভাপতি থেকে যান অমিত শাহ৷ সেই মেয়াদও শেষের মুখে৷ এদিকে ভোটে জেতার পুরস্কার হিসাবে অমিতকে মন্ত্রিসভায় নিয়ে আসেন৷ দেন দু’নম্বর স্থান৷ বিশ্বস্ত অমিতের হাতেই মোদী তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রক৷ উল্লেখ্য, গুজরাতে মোদী সরকারের সময় অমিত শাহ স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে ছিলেন৷

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের মতো গুরুদায়িত্ব পেয়ে অমিতের পক্ষেও সংগঠনের কাজ দেখা একটু অসুবিধাজনক হয়ে পড়ে৷ সংগঠনের কাজে যতটা সময় দেওয়ার কথা ততটা দিতে পারছিলেন না৷ ফলে মাঝে অমিতের বিকল্প খোঁজা শুরু হয়৷ কিছুদিন আগে জেপি নাড্ডার নাম এই পদের জন্য শোনা যায়৷ এছাড়া শোনা যায় ভূপেন্দ্র যাদবের নাম৷ তবে দলীয় তরফে আনুষ্ঠনিক ভাবে কিছু জানানো হয়নি৷  

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top