News Flash

  • Home
  • Uncategorized
  • বিশকেক-এ পৌঁছলেন প্রধানমন্ত্রী : শি-পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা মোদীর
Image

বিশকেক-এ পৌঁছলেন প্রধানমন্ত্রী : শি-পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা মোদীর

বিশকেক, ১৩ জুন (হি.স.): প্রধানমন্ত্রী পদে পুনরায় ক্ষমতায় আসার পর, দ্বিতীয় ইনিংসের শুরুতেই বহুপাক্ষিক বৈঠক করতে বৃহস্পতিবার সকালেই কিরগিজস্তানের বিশকেক-এ রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চেপে কিরগিজস্তানের বিশকেক-এ রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরেই বিশকেক পৌঁছন মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান বিশিষ্টজনরা। ১৩-১৪ জুন সেখানে এসসিও-র (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলন। উপস্থিত কিছু রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চিন এবং রাশিয়ার মতো দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। 


বিদেশ মন্ত্রক সূত্রের খবর, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশকেক-এ উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তবে, তাঁর সঙ্গে মোদীর আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) রাষ্ট্রগুলির তালিকায় অন্তর্ভুক্তির পরে ওই সম্মেলনে এটি ভারতের দ্বিতীয় অংশগ্রহণ। বিশেষজ্ঞদের মতে, এসসিও সম্মেলনে সন্ত্রাস মোকাবিলা এবং অবাধ যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর ব্যাপারে কথা বলাই প্রাথমিক লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top