News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিককে হত্যা, গ্রেপ্তার নেই, পুলিশ হেডকোয়ার্টারে বিক্ষোভ স্বজনদের
Image

শ্রমিককে হত্যা, গ্রেপ্তার নেই, পুলিশ হেডকোয়ার্টারে বিক্ষোভ স্বজনদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২, জুন৷৷ বোধজংনগর থানার রাধাকিশোর নগর গ্রাম পঞ্চায়েতের রাজারবান্দ এলাকায় শিবু দাস নামে এক শ্রমিককে হত্যার পক্ষকালপরও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ ও ডেপুটেশান প্রদান করেছে আক্রান্ত ও নিহতের পরিবারের লোকজনরা৷
গত ২৫মে রাতে আরকে নগরের রাজারবান্দ এলাকার একটি বাড়িতে ঢুকে তিন যুবককে বৈধরক মারধর করে স্থানীয় কিছু লোকজন৷

তাদের মধ্যে শিবুদাস নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে সকালে জিবি হাসপাতালে মৃত্যু হয়৷ অভিযুক্তদের নামধান উল্লেখ করে বোধজংনগর থানায় মামলা দায়ের করার পরও পুলিশ এখনও পর্যন্ত মামলা দায়ের করার পরও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি৷ তাতে ক্ষোভে ফুসছে আক্রান্ত ও নিহতের পরিবারের লোকজনরা৷ পক্ষকাল অতিক্রান্ত হওয়ার পরও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অপরদিকে, অভিযুক্তরা পাল্টা মামলা রুজু করেছে৷ মামলা-পাল্টা মামলা ঘিরে পুলিশ পড়েছে মহাকাঁপড়ে উভয় গোষ্টীই নিজেদেরকে শাসকদলের অনুগামী বলে দাবি করে চলেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে দুই গোষ্ঠীর মধ্যে হপ্তা আদায়কে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত৷ এরই জেরে এলাকায় অশান্তির পরিবেশ কায়েম হয়েছে৷

সূত্রটি জানিয়েছে, এলাকায় নেশাকারবারী ও নেশাখোরদের নিত্য তান্ডব চলেছে৷ সবকিছু জেনেশুনেও পুলিশ কার্যত কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ৷ হপ্তাকান্ডে জড়িতরা কৌশল নিতে শুরু করেছে৷ এরই অঙ্গ হিসেবে তারা পাল্টা মামলা দায়ের করেছে৷ বণিক্য চৌমুহনী, আর কে নগর সহ পাশ্ববর্তী এলাকাগুলি সরকার পরিবর্তনের পর থেকে আরও উত্তপ্ত হয়ে উঠেছে৷ পরিস্থিতি মোকাবেলায় পুলিশের নীরব ভূমিকা ঘিরে জনমনে কৌতুহল ক্রমশ বাড়ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top