News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির বৈঠকে সঠিক প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিতে নির্দেশ
Image

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির বৈঠকে সঠিক প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিতে নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে ত্রিপুরায় বিজেপি প্রদেশ কমিটি আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে৷ তাতে, সমস্ত মন্ডল সভাপতিকে সঠিক প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷


খুব শীঘ্রই ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হবে৷ ফলে, সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরায় শাসক দল বিজেপি৷ ত্রিস্তর পঞ্চায়েত উপ-নির্বাচনে বিজেপির জয়জয়কার হয়েছিল৷ স্বাভাবিকভাবেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাইছে গেরুয়া শিবির৷
দলীয় সূত্রে খবর, ত্রিস্তর পঞ্চায়েতে এককভাবে লড়াই করবে বিজেপি৷ তাতে, শাসক জোট আইপিএফটি ছাড়াই ময়দানে নামতে চলেছে বিজেপি৷


আজ সমস্ত মন্ডল সভাপতিদের নিয়ে বিজেপি প্রদেশ শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন৷ এই বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতি কুমার ত্রিপুরা, মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, শান্তনা চাকমা এবং উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷


বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য জানিয়েছেন, আজ বৈঠকে সমস্ত মন্ডল সভাপতিদের প্রার্থী বাছাই বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ স্বচ্ছ ভাবমূর্তির এবং সংগঠনের প্রতি আনুগত্য রয়েছে তাঁদের প্রার্থী করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে৷ তিনি আরও জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরাট সাফল্যের লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে মন্ডল সভাপতিদের৷ ফলে, তাঁরা আজ থেকেই নির্বাচনের প্রস্তুতিতে মাঠে ঝাপিয়ে পড়বেন বলে আশা করা যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top