News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড় ‘বায়ু’ : উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রূপানি, বাতিল থাকছে উড়ান ও রেল পরিষেবা
Image

ঘূর্ণিঝড় ‘বায়ু’ : উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রূপানি, বাতিল থাকছে উড়ান ও রেল পরিষেবা

আহমেদাবাদ, ১২ জুন (হি.স.): অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বায়ু’ বৃহস্পতিবার সকালেই আছড়ে পড়তে চলেছে গুজরাট উপকূলে| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুভা-র মাঝামাঝি থেকে অতিক্রম করে বৃহস্পতিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় গুজরাট উপকূলে আছড়ে পড়বে| সেই সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৪৫-১৫৫ কিলোমিটার| ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে বৃহস্পতিবারের জন্য আহমেদাবাদের সর্দার বল্লবভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোরবন্দর, দিউ, কান্ডলা, মুন্ড্রা এবং ভাবনগরে উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে|

পশ্চিম রেলও বিশেষ উদ্যোগ নিয়েছে| পশ্চিম রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ছ’টার পর থেকে ১৪ জুন সকাল পর্যন্ত বেরাবার, ওখা, পোরবন্দর, ভাবনগর, ভূজ এবং গান্ধীধাম স্টেশন পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার, মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে অথবা যাত্রাপথ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে| ঘূর্ণিঝড় ‘বায়ু’-র মোকাবিলায় বুধবারই উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top