News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা কারবারীদের দৌরাত্মে অতিষ্ঠ প্রমিলাদের বোধজংনগর থানায় বিক্ষোভ
Image

নেশা কারবারীদের দৌরাত্মে অতিষ্ঠ প্রমিলাদের বোধজংনগর থানায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বোধজং নগর থানা এলাকার আর কে নগর ও ডি সি পাড়া পঞ্চায়েত এলাকায় মাতাল দৌরাত্ম্য চরম আকার ধারন করেছে৷ মাতাল দৌড়াতে ঐ এলাকায় বসবাস করা সাধারণ নাগরিকদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে৷ পুলিশ নিষ্ক্রীয়৷ এরই প্রতিবাদে এলাকার মহিলারা বোধজং নগর থানায় প্রতিবাদ বিক্ষোভ এবং গণসাক্ষর সম্বলিত স্মারক লিপি প্রদান করেছেন৷

বোধজংনগর থানা এলাকার আর কে নগর পঞ্চায়েত ও ডি সি পাড়া পঞ্চায়েত এলাকায় মাতার দৌরাত্ম তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে৷ গত ২৫ মে নেশাকারবারীদের মধ্যে আভ্যন্তরীন কুন্দলের জেরে এক নেশা কারবারী খুন হয়েছিল৷ তার নাম শিবু দাস৷ তারপরও এলাকায় নেশা কারবারী ও নেশাখোরদের দৌরাত্ম বিন্দুমাত্রও কমেনি৷ এলাকার সাধারণ মানুষ এসবের প্রতিবাদ জানিয়ে কোন প্রতিকার পাচ্ছেন না৷ উপরন্তু যারা প্রতিবাদ জানাচ্ছেন তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল এমনকি প্রাণ নাশের হুমকি দিচ্ছে ঐসব নেশা কারবারীরা৷ এমনকী গত ২৫মে হত্যাকাণ্ডে বেশ কয়েকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে৷ এলাকায় নেশা কারবারী ও নেশাখোরদের দৌরাত্ম কমাতে বহুবার বোধজং নগর থানার পুলিশের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ কিন্তু পুলিশ কার্যকরী কোন ভূমিকা পালন করছেনা বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে মঙ্গলবার ডি সি পাড়া এবং আর কে নগর গাঁওসভার মহিলারা ঐক্যবদ্ধভাবে থানায় ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করেছেন৷ নির্র্দেশীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ পুলিশ নাকি তাদেরকে বলেছে নিজেদের নামে যেসব মামলা হয়েছে সেগুলির কিনারা হোক৷ তারপরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে পুলিশের বক্তব্য৷ পুলিশের এহেন বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মহিলারা৷

অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোক আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রমীলা বাহিনী এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার তাগিদে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top