News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনি কাঠের মিল উদ্ধার অভিযানে বনদস্যুদের ধাওয়া খেলেন বনকর্মীরা
Image

বেআইনি কাঠের মিল উদ্ধার অভিযানে বনদস্যুদের ধাওয়া খেলেন বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার চড়িলাম বন দফতরের কর্মীরা প্রমোদনগর এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠ চেরাই মিল উদ্ধার করেছেন ৷ তবে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বনদস্যুদের ধাওয়া খেয়ে পালাতে হয়েছে বন দফতরের কর্মীদের ৷

রাজ্যের বিভিন্ন স্থানে মূল্যবান বনজসম্পদ ধবংস করে গাছের লগ ও কাঠ পাচার অব্যাহত রেখেছে বনদস্যুরা ৷ বন দফতরের কর্মীরা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে রীতিমতো বেসামাল৷ বিভিন্ন স্থানে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বন দফতরের কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন ৷

বিশালগড়ের চড়িলাম বন দফতরের কর্মীরা গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার প্রমোদনগরের ঘন জঙ্গলে অভিযান চালাতে গিয়ে রীতিমতো তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছেন ৷ সেখানকার জঙ্গলে ছোট আকারের কাঠের মিল বসিয়ে কাঠ চেরাই করা হত ৷ বিভাগীয় কর্মীরা সেখানে হানা দিলে বনদস্যুরা কিছু লোকজন নিয়ে বন দফতরের কর্মীদের উপর আক্রমণ করে ৷ অবস্থা বেগতিক দেখে বনদফতরের কর্মীরা কোনওক্রমে বেআইনি কাঠের মিলের যন্ত্রপাতি উদ্ধার করে নিয়ে চলে আসেন ৷ এই অভিযানে নেতৃত্ব দেন বনকর্মী রাজু দেব ৷ গত ৩ মাসে চড়িলাম বন দফতরের অধীনে ১৫ লক্ষ টাকার অবৈধ বনজ সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে ৷

বন দফতরের কর্মকর্তারা জানান বনদস্যুদের এধরনের অপপ্রয়াস ব্যর্থ করতে বন দফতরের কর্মীদের প্রয়াস অব্যাহত থাকবে ৷ উল্লেখ্য, রাজ্যের বনাঞ্চল থেকে মূল্যবান বনজসম্পদ ধবংস করে বনদস্যুরা প্রতিনিয়ত পাচার করে চলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top