News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে ধাক্কা খেল উত্তর প্রদেশ সরকার, সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে অবিলম্বে মুক্তির নির্দেশ
Image

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল উত্তর প্রদেশ সরকার, সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে অবিলম্বে মুক্তির নির্দেশ

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): সাংবাদিককে গ্রেফতার করে যথেষ্ট বেকায়দায় পড়ল উত্তর প্রদেশ পুলিশ| ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট| উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে ‘মানহানিকর ভিডিও’-র প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে| প্রশান্তের গ্রেফতারি ‘অবৈধ’ ও ‘অগণতান্ত্রিক’, এই অভিযোগ তুলে জরুরি ভিত্তিতে তাঁর মুক্তির আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী জাগিশা আরোরা| মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অজয় রস্তোগির অবকাশকালীন বেঞ্চে মামলাটি উঠলে উত্তর প্রদেশ সরকারকে রীতিমতো ভত্সর্না করে বিচারপতিরা বলেন, ‘মতাদর্শ ভিন্ন হতেই পারে, তবে ওই টুইট পাবলিশ করা অথবা লেখা তাঁর (প্রশান্ত) উচিত হয়নি| কিন্তু, কিসের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল|…নাগরিকদের স্বাধীনতার সঙ্গে কোনও সমঝোতা নয়, এটা সংবিধানে স্বীকৃত আর কোনওভাবেই তা খর্ব করা যাবে না|’ এরপর সর্বোচ্চ আদালত উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেয়, ‘অবিলম্বে মুক্তি দেওয়া হোক সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে| মুক্তি দেওয়ার ক্ষেত্রে মহানুভবতা দেখান|’

শুনানির সময় উত্তর প্রদেশ সরকার পক্ষের আইনজীবীর যুক্তি ছিল, প্রশান্তকে ছাড়া হলে তাঁর টুইটগুলিকেও মান্যতা দেওয়া হবে| জবাবে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মুক্তি পেলে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্বীকৃতি পাবে| এটা কোনও খুনের ঘটনা নয়| সওয়াল-জবাব শেষে প্রশান্তকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| উল্লেখ্য, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবমূর্তি ‘কালিমালিপ্ত’ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দিল্লির ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে| এই গ্রেফতার নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে| মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে বলে অনেকে মন্তব্য করেন| গ্রেফতারের নিন্দা করে এই ঘটনাকে ‘আইনের কর্তৃত্ববাদী অপব্যবহার’ বলে বর্ণা করে এডিটরস গিল্ড| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top