News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় যানজট নিরসনে ট্রাফিক বিভাগের বিশেষ উদ্যোগ
Image

আগরতলায় যানজট নিরসনে ট্রাফিক বিভাগের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০, জুন৷৷ রাজধানী আগরতলা শহরে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে৷ যানজট সমস্যা মোকাবেলায় ট্রাফিক দপ্তর বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে৷ বিশেষ করে কর্মব্যস্ত সময়ে নো পার্কিং জোনে যাতে কোন ভাবেই যানবাহন ও বাইক পার্কিং না করা হয় সেজন্য ট্রাফিক পুলিশ জনসচেতনা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছে৷


রাজধানী আগরতলা শহর এলাকার বটতলা নাগেরজলা এলাকায় ট্রাফিক জ্যাম সবচেয়ে বেশী পরিলক্ষিত হচ্ছে৷ তাতে যাত্রীদুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে৷ পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক পুলিশ নো পার্কিং জোন চিহ্ণিত করে ওইসব জায়গায় কোন ধরনের যানবাহন পার্কিং এর উপর নিষেধাজ্ঞা জারী করেছে৷ এজন্য ট্রাফিক দপ্তর শ্রমিক সংগঠনের সার্বিক সহযোগিতা চেয়েছে৷ শ্রমিক সংগঠন বিএমএস তাতে সাড়া দিয়েছে৷

ফলে যানজট সমস্যা অচিরেই লাঘব হবে বলে আশা ব্যক্ত করেছেন ট্রাফিক পুলিশের সার্কেল অফিসার যুবরাজ চাকমা৷ সেসব জায়গায় ট্রাফিক পুলিশ পয়েন্ট রয়েছে সেই সব জায়গায় সিগন্যাল দেওয়ার পর রাস্তায় যানবাহন কিংবা মোটর বাইক নিয়ে দাঁড়ানোর সময় বাম পাশ দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা দমকল বাহিনীর মতো জরুরী প্রয়োজনের যানবাহন যাতায়াতের রাস্তা খোলা রাখার জন্য যানবাহনের মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top