News Flash

  • Home
  • Uncategorized
  • নয়দিনে ১৯৩ মেট্রিক টন আনারস রফতানি, উপকৃত রাজ্যের চাষিরা : বিজেপি
Image

নয়দিনে ১৯৩ মেট্রিক টন আনারস রফতানি, উপকৃত রাজ্যের চাষিরা : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন ৷৷ আনারসে ভর করে ত্রিপুরায় আর্থিক সমৃদ্ধির পথ খুলে গিয়েছে বলে দাবি করেছে বিজেপি৷ চলতি মাসের নয় দিনেই ১৯৩ মেট্রিকটন আনারস রফতানি হয়েছে৷ তাতে চাষিরা ভীষণ উপকৃত হয়েছেন বলে দাবি বিজেপি-র৷


বিজেপি প্রদেশ কমিটির প্রধান মুখপাত্র ডা, অশোক সিনহার কথায়, জুন মাসে নয় দিনে গুয়াহাটি, কলকাতা, নয়াদিল্লি এবং বাংলাদেশে রফতানি করা হয়েছে৷ তিনি বলেন, সবচেয়ে বেশি রফতানি হয়েছে বাংলাদেশে৷ মোট ১০৬ মেট্রিকটন কুইন প্রকৃতির আনারস বাংলাদেশে রফতানি হয়েছে৷ দিল্লিতে রফতানি হয়েছে ৮০ মেট্রিক টন, কলকাতায় ২১ মেট্রিক টন এবং গুয়াহাটিতে ৫ মেট্রিক টন৷
ডা. সিনহার দাবি, আনারসকে ঘিরে বিরাট বাজার ত্রিপুরার বাইরে অপেক্ষা করছে সেই ধারণা আগে কারোর ছিল না৷ ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর কুইন এবং কিউ প্রকৃতির আনারস রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাতে চাষিরা উপকৃত হওয়ার পাশাপাশি রাজ্যের আর্থিক প্রবৃদ্ধির হারও বেড়ে চলেছে৷ আনারসকে ঘিরে চাষিরা স্বনির্ভর হওয়ার স্বপ্ণ দেখতে শুরু করেছেন ৷


তিনি জানান, কেন্দ্রীয় সরকারের কাছে খাদ্য প্রক্রিয়াকরণের ৫-টি প্রজেক্ট পাঠানো হয়েছে ৷ আনারসকে কেন্দ্র করে খাদ্য প্রক্রিয়ারকণ ইউনিট খোলা সম্ভব হলে কর্মসংস্থানের পথ খুলে যাবে৷ তাঁর কথায়, ত্রিপুরার বাজারে এখন আনারসের দাম বিগত দিনগুলির তুলনায় বেশি ৷ তাতে স্পষ্ট, আনারস চাষিরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top